সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ইআরএফের নতুন সভাপতি মালা, সম্পাদক কাশেম

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৫৩ Time View

ঢাকা: অর্থনৈতিক বিষয়ক সাংবাদিকদের সংগঠন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের (ইআরএফ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ইংরেজি পত্রিকা দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের বিশেষ প্রতিনিধি দৌলত আক্তার মালা। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের বিশেষ প্রতিনিধি আবুল কাশেম।

শুক্রবার রাজধানীর পুরানা পল্টনে সংগঠনের নিজস্ব কার্যালয়ে দ্বিবার্ষিক সভা ও ২০২৪-২৫ মেয়াদের পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। পরে নির্বাচন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ ফলাফল ঘোষণা করেন।

নির্বাচন পরিচালনা বোর্ডে অন্য সদস্য ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া এবং আমার দেশ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল আহমদ।

নির্বাচনে ইআরএফের ২১৪ ভোটারের মধ্যে ১৯৭ জন ভোট দিয়েছেন। দৌলত আক্তার মালা ১১৪ ভোট পেয়ে সভাপতি পদে নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী রেফায়েত উল্লাহ ৮২ ভোট পেয়েছেন।

১০০ ভোট পেয়ে সহসভাপতি নির্বাচিত হয়েছেন নয়া দিগন্তের সিটি এডিটর মো. আশরাফুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ৭১ টেলিভিশনের বিজনেস এডিটর কাজী মোহাম্মদ আজিজুল হক ৭৫ ভোট পেয়েছেন।

সাধারণ সম্পাদক পদে আবুল কাশেম পেয়েছেন ৯৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী দ্য ডেইলি অবজারভারের সিনিয়র রিপোর্টার মিজানুর রহমান পেয়েছেন ৪৮ ভোট।

সহসাধারণ সম্পাদক পদে বাংলাদেশ প্রতিদিনের–সিনিয়র রিপোর্টার মানিক মুনতাসীর ১২৬ ভোট ও অর্থ সম্পাদক পদে দৈনিক বর্তমানের সিনিয়র রিপোর্টার মো. আমিনুল ইসলাম ১০১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং প্রশিক্ষণ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সকাল সন্ধ্যার সিনিয়র রিপোর্টার শেখ শাফায়াত হোসেন।

এ ছাড়া চার সদস্য পদে নিউ এইজের বিশেষ প্রতিনিধি এএসএম মঈনুল হক, জাগো নিউজের চিফ রিপোর্টার ইব্রাহিম হোসাইন অভি, আজকালের খবরের জ্যেষ্ঠ প্রতিবেদক জাকির হোসেন ও কায়েস মোহাম্মদ সোহেল নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন এএসএম মঈনুল হক। তিনি পেয়েছেন ১২৭ ভোট।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.