বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন

একই স্কুলে প্রতি বছর ভর্তির ফি আদায় বন্ধ করুন: বাংলাদেশ কংগ্রেস

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১০ Time View

একই স্কুলে নিম্ন শ্রেণী থেকে উচ্চ শ্রেণীতে উত্তীর্ণ শিক্ষার্থীদের কাছ থেকে প্রতি বছর ভর্তির নামে মোটা অংকের টাকা আদায়ের প্রতিবাদ করেছে বাংলাদেশ কংগ্রেস। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৪ টায় রাজধানীর বাংলামটর মোড়ে অনুষ্ঠিত এক মানববন্ধনে বাংলাদেশ কংগ্রেসের ভাইস-চেয়ারম্যান এ্যাডঃ মোঃ শফিকুল ইসলাম বলেন, বিদ্যালয়গুলো শিক্ষার্থীদের কাছ থেকে নিয়মিত বেতন, পরীক্ষার, উন্নয়ন ফি নেয়। তাহলে প্রতি বছর ভর্তির নামে মোটা অংকের টাকা আদায় করা হয় কেনো? ভর্তির নামে আদায়কৃত এই বিপুল পরিমাণ টাকা কোন খাতে ব্যয় করে স্কুলগুলো তার কোন হিসাব দেয়া হয় না।

বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, একই স্কুলে বছর বছর ভর্তি এক ধরণের চাঁদাবাজি। শহরের স্কুলগুলোতে এই প্রবণতা বেশী। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শুরু হওয়া এই ভর্তি বাণিজ্য অচিরেই বন্ধ করতে হবে। এটা আগে কখনো ছিল না। স্কুলগুলোতে এমনিতেই লেখাপড়ার বেহাল দশা এবং শিক্ষার্থীদেরকে কোচিং বা প্রাইভেট শিক্ষকের ওপর নির্ভরশীল হতে হচ্ছে। তার ওপর ভর্তির নামে প্রতি বছর মোটা অংকের টাকা আদায়ে শিক্ষা ব্যয় অস্বাভাবিক বেড়ে যাচ্ছে। অভিভাবকদের নাভিশ্বাস উঠেছে।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ডের চেয়ারম্যান এম এ সোহেল মৃধা। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কংগ্রেসের যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল্লাহ আল মামুন,সাংগঠনিক সম্পাদক মোঃ নাজমুল মোর্শেদ,অর্থ সম্পাদক প্রভাষক মোস্তফা আনোয়ার ভুইয়া রিপন, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক এ্যাডঃ আব্দুর রউফ খান, দপ্তর সম্পাদক মোঃ তুষার রহমান, সমাজ সেবা ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ মাইনুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক এ্যাডঃ মোঃ সাইফুল আলম (ফুয়াদ), সংস্কৃতিক বিষয়ক যুগ্ম-সম্পাদক হাসান শেঠ, নির্বাহী সদস্য ফজলুর রহমান, আনোয়ার কে মোর্শেদ, কেন্দ্রীয় শ্রমিক নেতা সেলিম রেজা বাচ্চু,রফিকুল ইসলাম সরকার।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.