সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের সভাপতি আরিফ সাধারণ সম্পাদক তাবারুল

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪
  • ১২৬ Time View

ঢাকা: দুর্নীতি দমন কমিশন বিটের সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশনের (র‌্যাক) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার বিশেষ প্রতিনিধি আলাউদ্দিন আরিফ। আর সাধারণ সম্পাদক হয়েছেন অনলাইন নিউজ পোর্টাল সকাল-সন্ধ্যার সিনিয়র রিপোর্টার তাবারুল হক।

শুক্রবার (২৭ ডিসেম্বর) রাজধানীর একটি হোটেলে সংগঠনের বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নির্বাচনে কমিটির সহ-সভাপতি আবুল কাশেম ও যুগ্ম সম্পাদক নিউজ টোয়েন্টি ফোরের সিনিয়র রিপোর্টার তাসলিমুল আলম তৌহিদ নির্বাচিত হয়েছেন। কমিটির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন এশিয়ান টিভি স্টাফ রিপোর্টার আলী তালুকদার।

এছাড়া কমিটির কোষাধ্যক্ষ আজকালের খবরের সিনিয়র রিপোর্টার সাইফুল আলম মন্টু, দপ্তর সম্পাদক মানবজমিনের সিনিয়র রিপোর্টাট রাশিম মোল্লা, প্রচার প্রকাশনা সম্পাদক মানব জমিনের সিনিয়র রিপোর্টার মারুফ কিবরিয়া, প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক জাগো নিউজের নিজস্ব প্রতিবেদক সাইফুল হক মিঠু, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার ফজলুর রহমান নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি মতলু মল্লিক, এনটিভির শফিক শাহীন, ইত্তেফাকের সিনিয়র রিপোর্টার জামিউল হাসান সিপু, নবরাজের চিফ রিপোর্টার রফিক উজ্জামান ও বাংলাদেশের খবরের সিনিয়র রিপোর্টার তরিকুল ইসলাম সুমন নির্বাচিত হয়েছেন।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন প্রধান নির্বাচন কমিশনার, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি (ডিইউজে) শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক আকতার হোসেন নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.