সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

আন্দোলনে সক্রিয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শীক্ষার্থী হত্যাকারীদের বিচার দাবি

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১০২ Time View

ঢাকা: জুলাই বিপ্লবে সক্রিয় যোদ্ধা ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সিরিয়াল কিলিং এর প্রতিবাদে ও এর বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে প্রাইভেট ইউনিভার্সিটি ইয়ুথ অ্যাসোসিয়েশন।

বুধবার (১৮ ডিসেম্বর) সকালে রাজধানীর নৰ্দ্দা বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করে এসব হত্যাকাণ্ডের প্রতিবাদে ও বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করে শীক্ষার্থীরা।

আন্দোলনকারীরা জানায়, সম্প্রতি ১২ ই ডিসেম্বর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক শিক্ষার্থী তাজবির হোসেন শিহান ও ১৪ ই ডিসেম্বর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) শিক্ষার্থী ওয়াজেদ সীমান্তকে নির্মমভাবে হত্যা করে দুর্বৃত্তরা। আর বাড্ডা লেক থেকে উদ্ধার করা হয় অজ্ঞাতপরিচয় তরুণীর লাশ।

বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা এসব হত্যাকান্ডকে পরিকল্পিত উল্লেখ করে আগামী দুই কার্য দিবসের মধ্যে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানান। এছাড়াও দ্রুত সময়ের মধ্যে খুনিদের শনাক্ত করে বিচার, শহীদ শিহান ও শহীদ সীমান্তের পরিবারকে সরকারিভাবে ক্ষতিপূরণ প্রদান এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীসহ জুলাই বিপ্লবে সক্রিয় ভূমিকা রাখা সহযোদ্ধাদের যথাযথ নিরাপত্তা প্রদানের দাবি জানানো হয়।

এসময়ে বক্তারা উল্লেখ করেন, ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে একটি সফল গণ অভ্যুত্থানে পরিণত করেছিল প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরাই। প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীরাই তাদের জীবন দিয়ে ফ্যাসিবাদের পতন ঘটানোয় সম্মুখ সারি থেকে লড়াই করেছিল। প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা জুলাই বিপ্লবের স্তম্ভ। এই স্তম্ভে একের পর এক আঘাত এই বিপ্লবের ওপরেই আঘাতের শামিল। জুলাই বিপ্লবকে রক্ষা ও ফ্যাসিবাদের দোসরদের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় দেশের প্রয়োজনে প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীদের প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে শেষ করা হয় সমাবেশ।

এ সমাবেশে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, ইস্টওয়েস্ট ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিসহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশ নেয়।

প্রাইভেট ইউনিভার্সিটি ইয়ুথ অ্যাসোসিয়েশন এর মুখপাত্র আশরাফুল ইসলাম জায়েদ এর সার্বিক পরিচালনায় বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন প্রাইভেট ইউনিভার্সিটি ইয়ুথ অ্যাসোসিয়েশন এর সদস্য সচিব জাহিদুল ইসলাম। বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক জনাব সিবগাতুল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.