সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

মেডিকেল সেন্টার সহ আট হলে ঢাকা কলেজ ছাত্রদলের ফার্স্ট এইড বক্স বিতরণ

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১২০ Time View

ঢাকা কলেজ ছাত্র দলের উদ্যোগে কলেজের মেডিকেল সেন্টার সহ আট হলে ছাত্রদের ফার্স্ট এইড বক্স (প্রাথমিক চিকিৎসা সরঞ্জাম) বিতরণ করা হয়েছে।

ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক, ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ জিয়াউর রহমান খন্দকারের সার্বিক ব্যবস্থাপনায় এই ফার্স্ট এইড বক্স বিতরণ করা হয়।

ঢাকা কলেজের অধ্যক্ষ এ.কে.এম ইলিয়াস স্যার এই কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ অধ্যাপক ও সাউথ হলের প্রভোস্ট আনোয়ার মাহমুদ স্যার উপস্থিত ছিলেন।

কলেজ মেডিকেল সেন্টারের পরিচালক ডা. আহনাফের কাছে মেডিকেল সেন্টারের ফার্স্ট এইড বক্স হস্তান্তর করা হয়। বাকি আট হলের ফার্স্ট এইড বক্সগুলো কলেজ অধ্যক্ষ স্যারের তত্ত্বাবধানে হল গুলোতে পৌঁছে দেওয়া হবে বলে জানা যায়।

ফার্স্ট এইড বক্স বিতরণের সময় উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম খন্দকার পারভেজ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক সাগর মিয়া, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক পারভেজ মোশাররফ, সাবেক সদস্য আবু নাঈম, রুবায়েত হাসান, সহ কলেজ ও হল ইউনিটের আরো অর্ধশত নেতা কর্মী।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.