রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

আগামীর বাংলাদেশ হবে দুর্নীতি, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত -আতাউর রহমান

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪
  • ১০৬ Time View

চাঁদাবাজ সন্ত্রাসী,দখলবাজ মুক্ত কারওয়ান বাজারের দাবিতে ও আগামী ২০ডিসেম্বর তেজগাঁও থানা দক্ষিণের কর্মী সম্মেলনকে স্বাগত জানিয়ে আজ বাদ জুমা কাওরান বাজার আম্বরশাহ জামে মসজিদের সামনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাওরান বাজার ইউনিটের উদ্যোগে একটি সমাবেশ তেজগাঁও থানা দক্ষিণের নায়েবে আমীর এসএম মনির আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।

উক্ত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য, প্রচার ও মিডিয়া সেক্রেটারি মু. আতাউর রহমান সরকার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন জুলাই বিপ্লবে ছাত্র জনতার রক্তের বিনিময়ে মহান আল্লাহ তায়ালা বাংলাদেশের মানুষকে একটি সুন্দর পরিবেশ দিয়েছেন সুতরাং আমরা আমাদের সকল শক্তি দিয়ে দূর্নীতি,দখলবাজ, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ।এক্ষেত্রে কারওয়ানবাজারে চলমান চাঁদাবাজি অবিলম্বে বন্ধের জন্য তিনি স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য,তেজগাঁও থানা দক্ষিণের আমীর ইন্জিনিয়ার নোমান আহমদী। তিনি তার বক্তব্যে বলেন আগামী ২০ ডিসেম্বর তেজগাঁও খেলাঘর মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী তেজগাঁও থানা দক্ষিণের কর্মী সম্মেলনে উৎসবমুখর পরিবেশে যোগদান করতে সকল মানুষের নিকট আহবান জানাই। সমাবেশ শেষে একটি সম্মেলন স্বাগত মিছিল কাওরান বাজার আম্বরশাহ মসজিদের সামনে থেকে শুরু হয়ে কাওরান বাজারের প্রধান প্রধান সড়ক দিয়ে জনতা টাওয়ার সামনে এসে শেষ হয়।

আরও বক্তব্য রাখেন তেজগাঁও থানা দক্ষিণের সেক্রেটারি ফরিদ আহমদ রুবেল ও কাওরান বাজারের বিশিষ্ট ব্যবসায়ী কাওরান বাজার শাখার সহ-সভাপতি মোঃ মুহিব্বল্লাহ।

আরও উপস্থিত ছিলেন তেজগাঁও থানা দক্ষিণের কর্মপরিষদ মোঃ আব্দুল হক,ডাঃ সৈয়দ তৌফিকুল হাসান,মোঃ আলী আকবর হোসাইন,আব্দুল হালিম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.