সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

স্বাধীনতা পিন্ডির কাছ থেকে ছিনিয়ে এনেছি দিল্লীর কাছে আত্মসমর্পণ করার জন্য নয় : রিজভী

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ Time View

ঢাকা :বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রক্ত দিয়ে কেনা স্বাধীনতা পিন্ডির কাছ থেকে ছিনিয়ে এনেছি দিল্লীর কাছে আত্মসমর্পণ করার জন্য নয়।

বুধবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের লংমার্চ উদ্বোধনী বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আজকে দিল্লির যারা সাম্প্রদায়িক শাসকগোষ্ঠী তারা মনে রেখো, তোমরা একজন ভয়ঙ্কর রক্তপিপাসু লেডি ফেরাউনকে টিকিয়ে রাখার জন্য সমর্থন দিয়েছিলে। আজকে ভারতের শাসকগোষ্ঠী গোটা পৃথিবীর গণতান্ত্রিক দেশগুলোর কাছে সমালোচিত। অথচ ভারত গণতান্ত্রিক দেশ। বাংলাদেশের মানুষের রক্তের যে তেজ, আত্মশক্তি, বীরত্ব- এটা দিল্লীর শাসকরা বুঝতে পারেনি।

তার বক্তব্যের পর যাত্রা শুরু হয় লংমার্চ। লংমার্চে সড়কের দু’পাশে নেতাকর্মীদের ঢল নেমেছে। এ সময় তারা লংমার্চকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলা, বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, ভারতীয় মিডিয়ায় অপপ্রচার ও সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে লংমার্চ করছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

বুধবার সকাল ৯টায় রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই লংমার্চ শুরু হয়, যা আখাউড়ায় গিয়ে সমাবেশের মধ্য দিয়ে শেষ হবে। কর্মসূচিতে সমর্থন দিতে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ঢাকা সিলেট মহাসড়কের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ব্যানার ফেস্টুন নিয়ে দাঁড়িয়ে সমর্থন দিচ্ছেন। ঢাকা- সিলেট মহাসড়কের যাত্রাবাড়ী, শনির আখড়া, সাইনবোর্ড, চিটাগং রোড, মাতুয়াইল, কাচপুর, তারাবোসহ বিভিন্ন জায়গায় পথসভায় অংশ নেয় স্থানীয় বিএনপির নেতাকর্মীরা। এ সময় নেতাকর্মীরা ব্যানার ফেস্টুন নিয়ে ভারতবিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

লংমার্চটি ভৈরবের কাছাকাছি পৌঁছেছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান।

তিনি জানান, পথে একটি পথসভা
ভৈরব মোড়ে অনুষ্ঠিত হবে।প্রধান অতিথি:-
স্বেচ্ছাসেবক দল সভাপতি
এস এম জিলানী। সভাপতিত্ব করবেন যুবদল সভাপতি
মোনায়েম মুন্না। আর সমাপনী স্থান
আখাউড়া সমাবেশ
প্রধান অতিথি:-
যুবদল সভাপতি
মোনায়েম মুন্না। সভাপতিত্ব করবেন
স্বেচ্ছাসেবক দল সভাপতি এস এম জিলানী। আখাউড়া পৌছানোর আগে প্রায় ২ কিলোমিটার রাস্তা হেঁটে সমাবেশ স্থলে নেতৃবৃন্দ উপস্থিত হবেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.