সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

আগরতলায় হাইকমিশনে হামলার ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা-প্রতিবাদ

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ Time View

আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতির সদস্যদের সহিংস বিক্ষোভ এবং হামলার ঘটনার তদন্ত, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধের আহবান জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছে, প্রাপ্ত তথ্যগুলো এটাই বলে যে- পূর্বপরিকল্পিতভাবে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রধান গেট ভেঙে ভিতরে প্রবেশ করতে দেয়া হয় বিক্ষোভকারীদের। এই প্রক্রিয়ায় স্থানীয় আইন প্রয়োগকারী এজেন্সিগুলোর সদস্যদের উপস্থিতিতে তারা বাংলাদেশের জাতীয় পতাকাদণ্ড (ফ্ল্যাগ পোল) ভাংচুর করে, জাতীয় পতাকার অবমাননা করে এবং কমিশনের ভিতরে সহায়সম্পত্তির ক্ষয়ক্ষতি করে।

পরিতাপের বিষয় হলো- এ সময় সহকারী হাইকমিশন প্রাঙ্গণে নিরাপত্তায় উপস্থিত স্থানীয় পুলিশ সদস্যদেরকে শুরুতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্রিয় দেখা যায়নি। ফলে হাইকমিশনের সব সদস্য এ সময় গভীর অনিরাপত্তা বোধ করে সেখান থেকে সরে যান। বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার আরও জোর দিয়ে বলতে চায় যে- বাংলাদেশের কূটনৈতিক মিশনের ওপর এই জঘন্য হামলা এবং বাংলাদেশের জাতীয় পতাকাকে অসম্মান করা হলো গত ২৮শে নভেম্বর কলকাতায় সহিংস প্রতিবাদ বিক্ষোভের মতোই আরেকটি ঘটনা।

১৯৬১ সালের ভিয়েনা কনভেনশন অন ডিপ্লোম্যাটিক রিলেশন্স অনুযায়ী কূটনৈতিক মিশনগুলোতে প্রবেশের অলঙ্ঘনীয়তাকে লঙ্ঘন করেছে আগরতলার ঘটনা। যেহেতু কূটনৈতিক মিশনগুলোকে যেকোনো রকম অনুপ্রবেশ বা ক্ষতি থেকে রক্ষা করা স্বাগতিক দেশের সরকারের দায়িত্ব, তাই ভারত সরকারের প্রতি বাংলাদেশ সরকার আহ্বান জানাচ্ছে অবিলম্বে এ ঘটনার সমাধান, এর পূর্ণাঙ্গ তদন্ত এবং ভারতের ভিতরে অবস্থিত বাংলাদেশের কূটনৈতিক মিশনগুলোকে সহিংসতা থেকে সুরক্ষিত রাখতে। কূটনীতিকদের নিরাপত্তা, কূটনীতিক নন এমন স্টাফ ও সদস্যদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করাও আহবান জানানো হয়েছে বিবৃতিতে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.