রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

নির্বাচনের জন্য জনগণের আস্থা অর্জন করাই ইসির প্রধান কাজ: রিজভী

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১১৯ Time View

নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার বনপাড়া এলাকায় সনাতন ধর্মাবলম্বী একজনের বাড়িতে গত বুধবার হামলা চালায় দুর্বৃত্তরা। সেই পরিবারের প্রতি সহমর্মিতা জানাতে ও হামলাকারীদের বিচার সুনিশ্চিত করতে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সাক্ষাত করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাড. রুহুল কবির রিজভী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া দুর্বৃত্তদের দ্বারা আক্রান্ত এই সনাতন পরিবারের সাথে সাক্ষাত শেষে আজ রিজভী জানান, “আওয়ামী লীগের ষড়যন্ত্র এখনও থেমে নেই। দেশে অরাজকতা তৈরির জন্য তারা সর্বদা সরব। এখনও ফ্যাসিস্ট হাসিনা পার্শ্ববর্তী দেশ থেকে ফাঁকা আওয়াজ দিয়ে যাচ্ছেন। আমাদের সকলকে সতর্কতা অবলম্বন করতে হবে। আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদেরকে আহ্বান জানিয়েছি, দুর্বৃত্তদের দ্রুততর সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসার জন্য। সনাতন ধর্মাবলম্বীরাও আমাদের পরিবারের ন্যায়। তাদের নিরাপত্তা আমাদের নিশ্চিত করতে হবে।”

নির্বাচন কমিশন নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, “অতীতে চতুষ্পদ প্রাণীদের দেখা গিয়েছিলো ভোটকেন্দ্রে। সেই ধরনের নির্বাচন বাংলাদেশের মানুষ আর দেখতে চায় না। এই মুহূর্তে নির্বাচন কমিশনের প্রধান কাজ হওয়া উচিত অবাধ-সুষ্ঠু নির্বাচনের জন্য সাধারণ জনগণের আস্থা অর্জন করা।”

এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র সহ অর্থনৈতিক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সদস্য মাহবুবুল ইসলাম-সহ নাটোর জেলা বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.