রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

বিএনপির সঙ্গে দূরত্ব ‘গুজব’: জামায়াত সেক্রেটারি

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪
  • ১৩২ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বিএনপি আমাদের শরিক দল। আমরা একসঙ্গে ‘ফ্যাসিস্টবিরোধী’ আন্দোলন করেছি। বিএনপির সঙ্গে আমাদের সম্পর্ক এখনও সেই আগের মতই আছে। যারা বিএনপির সঙ্গে আমাদের সম্পর্কে দূরত্ব দেখছে, তারা গুজব সৃষ্টিকারী।

শুক্রবার (২২ নভেম্বর) মেহেরপুর শামসুজ্জোহা পার্কে দলের কর্মীসভায় এসব কথা বলেন জামায়াতের সেক্রেটারি জেনারেল।

তিনি বলেন, খুব বেশি সময় নয় আবার দুই তিন মাসও নয়। আমরা সংস্কারের মাধ্যমে গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সরকারকে গ্রহণযোগ্য সময় দিতে চাই। তবে এই যৌক্তিক সময় কতদিন বা কত বছর তা নির্দিষ্ট করে বলা মুশকিল। নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও নির্বাহী বিভাগ সংস্কারের পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলেই জাতীয় নির্বাচন হতে পারে।

গোলাম পরওয়ার বলেন, এখন প্রশাসন এবং রাষ্ট্রকে সংস্কার জরুরি একটি সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। তাই আমরা আগে সংস্কার, তারপর নির্বাচন দাবি করছি।


তিনি বলেন, আগামী নির্বাচনে আমরা ইসলামী দলগুলোর সঙ্গে জোটগতভাবে জাতীয় নির্বাচন করার প্রস্তুতি নিয়ে কাজ শুরু করেছি। দল সেভাবেই সংগঠিত হচ্ছে।

তিনি আরও বলেন, গণতন্ত্রের স্বার্থে যারা ঐক্যবদ্ধ থাকবে তাদের সাথেই জোটবদ্ধ নির্বাচন করবে জামায়াত।

মেহেরপুর জেলা জামায়াতের আমির তাজউদ্দিন খাঁনের সভাপতিত্বে এই কর্মীসভায় আরও বক্তব্য রাখেন দলের জেলা শাখার সেক্রেটারি ইকবাল হোসেন, চুয়াডাঙ্গা জেলা আমির রুহুল আমিন, যশোর-কুষ্টিয়া অঞ্চল টিমের সদস্য আলমগীর বিশ্বাস, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.