বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

সাবেক স্পিকার শিরীন শারমিনের পাসপোর্টের আবেদন স্থগিত

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪
  • ১২০ Time View

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নতুন পাসপোর্টের আবেদন স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। হত্যা মামলার পর আত্মগোপনে থেকে আবেদন করায় তা স্থগিত করা হয়েছে। একই সাথে তার স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইনের পাসপোর্ট আবেদনটিও স্থগিত করা হয়।

রবিবার অধিদপ্তরের একাধিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছে।

তবে ঢাকা বিভাগীয় পাসপোর্ট অফিসের উপপরিচালক ইসমাইল হোসাইন বলেন, তার পাসপোর্টের বিষয়ে কোনো ডেভেলপমেন্ট হয়নি। এতটুকু আমি বলতে পারি। এর বেশি কিছু জানতে হলে অধিদপ্তরের প্রধান কার্যালয়ে কথা বলে জেনে নিতে হবে।
এর আগে গত ৫ নভেম্বর ‘ঘরে বসেই পাসপোর্ট পাচ্ছেন শিরিন’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। তাতে দেখা যায়, হত্যা মামলার আসামি হলেও বিশেষ ব্যবস্থাপনায় শিরীন শারমিনের ফিংগার প্রিন্ট, ছবি ও চোখের আইরিশ নেয়া হয়।

প্রসঙ্গত, গত ২২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মন্ত্রী, উপদেষ্টা ও সংসদ সদস্যদের (এমপি) জন্য বরাদ্দকৃত সব কূটনৈতিক (লাল) পাসপোর্ট বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.