সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৯:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

সাংবাদিক শফিক রেহমানও আওয়ামী ছোবল থেকে রক্ষা পায়নি : রিজভী

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১১৫ Time View

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শফিক রেহমান একজন বর্ষীয়ান সাংবাদিক। ৯০ বছর বয়সেও যিনি দেশ ও গণতন্ত্রের জন্য যে অবদান রেখেছেন জাতির কাছে তা চির স্মরণীয় হয়ে থাকবে।

তিনি বলেন, আওয়ামী ফ্যাসিবাদের কাছে কোনো শ্রেণির মানুষই রেহাই পায়নি। এই বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমানও তাদের ছোবল থেকে রক্ষা পায়নি। শুধুমাত্র গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলাতে অন্যায়ের প্রতিবাদ করাতে এই বৃদ্ধ বয়সেও তাকে কারাগারে নিয়েছে পতিত আওয়ামী স্বৈরশাসক। শুধু তাই নয়, তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিলো।

সোমবার বিকালে প্রখ্যাত সাংবাদিক শফিক রেহমানের ৯০ তম জন্মদিন উপলক্ষে তার ইস্কাটনস্থ বাসভবনে তাকে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ কখনই ভিন্নমত সহ্য করতে পারে না। কোনো রাজনৈতিক দল যদি প্রতিবাদ করে তাহলে সে দলের নেতাকর্মীদের বিরুদ্ধে শুরু করে দমন-পীড়ন। কোনো গণমাধ্যম যদি সত্য কথা তুলে ধরে তাহলে বন্ধ করে দেওয়া হয় সে গণমাধ্যম। আর কোনো সাংবাদিক কলমের মাধ্যমে সত্য তুলে ধরার চেষ্টা করে তাহলেতো আর রক্ষাই নেই, হয় খুন, না হয় গুম অথবা দেশত্যাগে বাধ্য করা হয়।

এসময় বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.