সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

নিরপেক্ষ নির্বাচন প্রশ্নে বিএনপি কোনো আপোষ করবে না: তারেক রহমান

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ১২৮ Time View

নিজস্ব প্রতিবেদক: নিরপেক্ষ নির্বাচন প্রশ্নে বিএনপি কোনো আপোষ করবে না’ বলে ঘোষণা দিয়েছেন তারেক রহমান।

শনিবার বিকালে কৃষক দলের প্রশিক্ষন কর্মক্রমের এক অনুষ্ঠানে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সংগঠনের নেতা-কর্মীদের মাঠ পর্যায়ে এই বার্তা পৌঁছিয়ে দেয়ার নির্দেশনা দেন।

তিনি বলেন, ‘‘ কয়েকদিন মধ্যে আপনারা দেশের প্রত্যন্ত অঞ্চলে প্রতিটি ইউনিয়নে যাচ্ছেন… কৃষকদের সাথে কথা বলবেন, একজন প্রাইমারি স্কুলের শিক্ষকদের সাথে কথা বলবেন, আপনি হয়ত একজন গৃহিনী, একজন ছোট দোকান কর্মচারি কিংবা মালিকের সাথে কথা বলবেন…. এরকম বহু শ্রেনী পেশার মানুষের সাথে কথা বলবেন তাদের প্রত্যেককে একটি ম্যাসেজ দিতে হবে, ভাই তুমি যে রাজনীতিতেই বিশ্বাস করো না কেনো একটি জায়গায় এসে দাঁড়াও। অর্থাৎ তুমি যাকে ইচ্ছা তুমি ভোট দাও কিন্তু ভোট যাতে হয় এই ব্যবস্থাটা করতে হবে যেকোনো মূল্যে।”

‘‘ আমাদের স্পষ্ট বার্তা- নিরপেক্ষভাবে ভোট হতে হবে… এটার সাথে কোনো কম্প্রমাইজ নাই। যদি এটি নিশ্চিত করা যায় ইনশাল্লাহ ধীরে ধীরে আমরা দেশের সমস্যার সমাধান, মানুষের সমস্যার সমাধান কমিয়ে আনতে সক্ষম হবে। কাজেই এর সাথে কোনো আপোষ নাই।”

তারেক রহমান বলেন, ‘‘তোমার যাকে ইচ্ছা তুমি ভোট দাও… আমাকেও ভোট দেয়ার দরকার নাই, তোমার ‍যাকে ইচ্ছা মনে হয় তোমার বুদ্ধি বিবেক, জ্ঞান দিয়ে তাকে ভোট দাও ।কিন্তু ভোট হতে হবে সকাল বিকাল। যাকে খুশি আমি ভোট দেবো, নিশ্চিন্তে নিরাপদে ভোট দেবো এটা সাথে কোনো কম্প্রমাইজ না, কোনো আপোষ নাই… এই ম্যাসেজটা আপনাদের নিয়ে যেতে হবে।”

শনিবার বিকেল রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের মিলনায়তনে জাতীয়তাবাদী কৃষক দলের প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন ও আলোচনা সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তারেক রহমান।

কৃষক দল আগামী তিন মাস ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে।

তারেক বলেন, ‘‘ ওই ডামি নির্বাচন হবে না, নিশিরাতে নির্বাচন হতে পারবে না। দিনের আলোতে ভোট হতে হব, যাকে খুশি তাকে ভোট দেয়ার স্বাধীনতা থাকতে হবে, নিরাপদে ভোট দেয়ার স্বাধীনতা থাকতে হবে।”

‘‘ কেউ কাউকে ডিস্টার্ব করবে না ভোট দেয়ার সময়ে। ভোট কেন্দ্রে যাবে লাইন ধরবে ভোট দিয়ে আসবে… তার মত সে প্রকাশ করবে…. কোনো ভয় থাকবে না, ভীতি থাকবে না।”

‘ষড়যন্ত্র থেমে নেই’

তারেক বলেন, ‘‘ ষড়যন্ত্র দেশ, দেশের মানুষ এবং এদেশের জাতীয়তাবাদী শক্তি… তাদের বিরুদ্ধে এই তিনের বিরুদ্ধে ষড়যন্ত্র কিন্তু থেমে নেই। এই ষড়যন্ত্র যে থেমে নেই সেটা আপনারা প্রতিনিয়তই পত্র-পত্রিকার বিভিন্ন নিউজের মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে,বিভিন্ন টেলিফোনেরআলাপেও আপনারা কমবেশি জানতে পারছেন।জাতীয়তাবাদী শক্তির সকল নেতা-কর্মীদের বলব, ষড়যন্ত্রের যে ষড়যন্ত্র থেমে নেই এই কথাটি প্রত্যন্ত অঞ্চলের প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।”

‘‘ আমরা যতক্ষন পর্যন্ত দেশে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে সক্ষম হবো না ততক্ষন পর্যন্ত আজকে একটি উদাহরণ দিয়ে বলি, আজকের এই বাজারমূল্যের যে সিন্ডিকেট তা ভাঙা সম্ভব হবে না। কারণ এটিকে যদি ভাঙতে হয়… বাজারের দ্রব্যমূল্য পরিস্থিতি যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে হয় তাহলে প্রকৃত জনপ্রতিনিধি দরকার যারা মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে।যেদিন এরকম একটি সিষ্টেম তৈরি করা সম্ভব হবে সেদিনই বাজার পরিস্থিতি অনেকাংশে ধীরে ধীরে নিয়ন্ত্রণ করে নিয়ে আসা যাবে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে।”

তিনি বলেন, ‘‘ ঠিক একইভাবে শিক্ষা বলেন, শিল্প বলেন, দেশের যে ব্যবস্থার কথা বলেন না কেনো সেটাকে যদি উন্নত করতে হয়, দূর্ণীতিকে যদি নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসতে হয়, যেটার কথা বলেন, স্বাস্থ্য শিক্ষা যেটারই উন্নত করতে চাই না কেনো জনগনের গণতান্ত্রিক ব্যবস্থা নিশ্চিত করতে হবে।”

‘‘ গণতান্ত্রিক ব্যবস্থাকে নিশ্চিত করতে না পারলে জনগনের কাছে জবাবদিহি করে এরকম ব্যক্তিদেরকে সামনে আনতে না পারলে কোনোভা্বেই আমরা কিছু করতে পারব না।”

‘ক্ষমতায় গেলে আবার খাল খনন’

তারেক রহমান বলেন, ‘‘ বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের স্বার্থে নানা পদক্ষেপ নেওয়া হবে জানিয়ে তারেক রহমান বলেন, আগামীতে ইনশাআল্লাহ বিএনপি জনগণের সমর্থন নিয়ে সরকার গঠন করলে আমরা শহীদ জিয়ার খাল খনন কর্মসূচি শুরু করব। এটি আমাদের শুরু করতে হবে কৃষকের পানির সুবিধার কারণে, রিজার্ভ ওয়াটারের কারণে।”

‘‘ পানি লেভেল নিচে নেমে গেছে, এটাও কিন্তু আমাদের বিপদের কারণ। এমন অনেক কারণেই আমাদের খাল খনন করতে হবে।পানির অভাবে ফসল উৎপাদন বাধাগ্রস্ত হয়। খাল খননের মাধ্যমে শহীদ জিয়া পানির ব্যবস্থা করে দিয়েছিলেন। যেখানে একটি ফসল হতো সেখানে পানির কারণে দুইটি হয়েছিল, দুইটি ফসলের জায়গায় তিনটি ফসল হয়েছিল।”

কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাধারণ সম্পাদক পদ স্থগিত থাকা নেতা শহিদুল ইসলাম বাবুল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, প্রমূখ বক্তব্য রাখেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.