বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি হওয়ায় হানিফ মিয়াকে সংবর্ধনা যেভাবে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ রাজনীতির সদরে-অন্দরে’ গ্রন্থটি কালোত্তীর্ণ গ্রস্থ হবে: নজরুল ইসলাম খান ‘শক্তিশালী রাজস্ব  ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির চার সদস্য। Dr. Sajjad Hossain Bhuiyan Appointed as ACC Commissioner সন্তানের হার্ভার্ড বা এমআইটিতে পড়ার সুযোগ: প্রবাসী বাবা-মায়ের জীবনের অন্যতম সেরা অর্জন

নয়াপল্টনে বিএনপি নেতাকর্মীদের ঢল

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১১৭ Time View

বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আজ র‌্যালি বের করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এ র‌্যালি বের করা হবে। এরই মধ্যে খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন নেতাকর্মীরা। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা।

শুক্রবার এই কর্মসূচি ঘিরে সকাল থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করছেন। বিভিন্ন জায়গা থেকে তারা মিছিল নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে জড়ো হচ্ছেন। দুপুর আড়াইটায় দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হবে।

বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুস সাত্তার পাটোয়ারী গণমাধ্যমকে জানান, ঢাকা বিভাগের প্রত্যেকটা জায়গা থেকে নেতাকর্মীরা এই র‌্যালিতে অংশ নেবেন। যে জন্য তারা সকাল থেকে মিছিল সহকারে আসছেন। ঢাকা মহানগরের সব ওয়ার্ড পর্যায় থেকে নেতাকর্মীরা আসবেন।

 

তিনি বলেন, রাতেই নয়াপল্টনের মঞ্চ নির্মাণের কাজ শেষ হয়েছে। স্মরণকালের ঐতিহাসিক র‌্যালি হবে আজ।

শোভাযাত্রার ‘রোডম্যাপ’ জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। তাদের তথ্য অনুযায়ী, শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, কাকরাইল মসজিস, মৎস্য ভবন মোড় হয়ে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সামনে দিয়ে শাহবাগ মোড়ে যাবে।

সেখান থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল (সাবেক শেরাটন) হয়ে বাংলামোটর মোড় দিয়ে কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.