সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের পিস্তল উদ্ধার

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১২৭ Time View

আওয়ামী লীগ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের লাইসেন্সকৃত পিস্তল রাজধানীর মনিপুরী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৬ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন পুলিশ বা ডিএমপির ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

 

পুলিশ জানিয়েছে, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তেজগাঁওয়ের মনিপুরীপাড়ার দু’টি বাড়ির মাঝখানে পরিত্যক্ত অবস্থায় একটি শপিং ব্যাগ পাওয়া যায়।

শপিং ব্যাগে তল্লাশি করে ৭.৬২ মি.মি. পিস্তল, টি পিস্তলের ম্যাগাজিন, ২৫ রাউন্ড গুলি, ক্লিনিং কিট ও পিস্তলের লাইসেন্স জব্দ করা হয়।

তেজগাঁও থানা পুলিশ বলছে, প্রাথমিক অনুসন্ধান ও প্রাপ্ত লাইসেন্স পর্যালোচনায় দেখা যায় অস্ত্রের মালিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

অস্ত্র ও গুলি উদ্ধারের পর তা তেজগাঁও থানা পুলিশের হেফাজতে রয়েছে। একই সাথে এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এর আগে গত ২৫ আগস্ট বৈধ লাইসেন্সকৃত সব অস্ত্র জমা দিতে আদেশ জারি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

গত ৩ সেপ্টেম্বরের মধ্যে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ সংশ্লিষ্ট থানায় জামা দিতে বলা হয়েছিল।

সূত্র : বিবিসি

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.