বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি হওয়ায় হানিফ মিয়াকে সংবর্ধনা যেভাবে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ রাজনীতির সদরে-অন্দরে’ গ্রন্থটি কালোত্তীর্ণ গ্রস্থ হবে: নজরুল ইসলাম খান ‘শক্তিশালী রাজস্ব  ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির চার সদস্য। Dr. Sajjad Hossain Bhuiyan Appointed as ACC Commissioner সন্তানের হার্ভার্ড বা এমআইটিতে পড়ার সুযোগ: প্রবাসী বাবা-মায়ের জীবনের অন্যতম সেরা অর্জন

নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে: প্রথম ভোটকেন্দ্রে ৩-৩ ভোটে ‘ড্র’ করলেন কমালা-ট্রাম্প

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৯৩ Time View

ডেক্স : যুক্তরাষ্ট্রের নির্বাচনের প্রথম প্রহরে ইতিমধ্যেই শুরু হয়েছে ভোটগ্রহণ। মধ্যরাতেই ভোট দিয়ে ফেলেছেন নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের ছোট্ট একটি গ্রামের ভোটাররা। আর তাতে তিনটি করে ভোট পেয়ে ড্র করেছেন ভাইস প্রেসিডেন্ট কমালা হ্যারিস এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। এটিই মঙ্গলবারের প্রথম ভোটগ্রহণ। ভোটার কম থাকায় অল্প সময়ের মধ্যে ওই গ্রামের ভোট গণনাও শেষ বলে জানিয়েছে অনলাইন সিএনএন।

এতে বলা হয়, নিউ হ্যাম্পশায়ারের ছোট্ট ডিক্সভিল নচ নামের এই গ্রামের একমাত্র ভোটকেন্দ্রটিতে মঙ্গলবার রাতের প্রহরে শুরু ভোট গ্রহণ। অল্প সময়ের মধ্যেই শেষ হয় ভোটগ্রহণ ও গণনা। কেননা গ্রামটির ভোটার সংখ্যা ১০ জনেরও কম। নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের উত্তর প্রান্তে যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত বরাবর এ গ্রামটির অবস্থান।

ঐতিহ্য অনুযায়ী, সমস্ত যোগ্য ভোটাররা ডিক্সভিল নচের বালসামস হোটেলে জড়ো হন এবং মধ্যরাতে ভোট দিয়ে ফেলেন। ব্যালটে ভোট কাস্ট হয়ে গেলে, ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হয় অল্প সময়ের মধ্যেই।

উল্লেখ্য, নিউ হ্যাম্পশায়ারের নির্বাচনী আইন মতে, কোনো আসনে অধিবাসীর সংখ্যা ১০০ জনের কম হলে তারা মধ্যরাত থেকে ভোটকেন্দ্র চালু রাখতে পারে। সকল নিবন্ধিত ভোটার তাদের নাগরিক দায়িত্ব পালন শেষ করলে ভোটগ্রহণ বন্ধ হয়।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.