বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

কারও কার্যালয়ে বা বাড়িঘরে আগুন দেওয়া বিএনপি সমর্থন করে না : রিজভী

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪
  • ১০৮ Time View

কারও কার্যালয়ে বা বাড়িঘরে আগুন দেওয়া বিএনপি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সম্প্রতি ঢাকা ও খুলনায় একটি রাজনৈতিক দলে আগুন দেওয়া এবং ভাংচুরের ঘটনা দেখতে পেলাম। আমরা এর নিন্দা জানাচ্ছি। তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সবসময় শান্তিপূর্ণ সহ-অবস্থানে বিশ্বাস করে।
রিজভী আরও বলেন, কোনো দল বা কোনো রাজনৈতিক কর্মী অপরাধ করলে প্রচলিত আইনে এর বিচার হবে কিন্তু তাঁর বাড়ি ঘর বা কার্যালয়ে ভাংচুর বা অগ্নি সংযোগে সমর্থন করে না বিএনপি। যারা অপরাধ করছে না মানুষকে আক্রমণ করছে না, তাদেরকে হয়রানী করা বিএনপি সর্মথন করে না। দলের চেয়ারপারর্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতোই বহুদলীয় গণতন্ত্র ও গণমানুষের শান্তিপূর্ণ সহ-অবস্থানে বিশ্বাস করেন।

রুহুল কবির রিজভী আজ সোমবার সকালে (নভেম্বর ০৪, ২০২৪) ফরিদপুরের নগরকান্দা উলজেলার তালমা ইউনিয়নের রসুলপুর বাজারের বিধবা আসমার বাড়ি পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন।
এসময় বিএনপি’র মুখপাত্র আরও বলেন, অপরাধী কোন দলের সেটি বিবেচ্য বিষয় নয়, সে যে দলেরই হোক, যে রঙেরই হোক— যদি সে বিএনপিও করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে দলীয় ও আইনি পদক্ষেপ নেওয়া হবে। যারা অপরাধ করে বিএনপি নেতাকর্মী হলেও ছাড় পাবে না।

প্রসঙ্গত, নগরকান্দায় বিএনপি নামধারী কথিত নেতা সালাহউদ্দিন কবির বিধবা আসমার বাড়ি ভাংচুর ও দখল করে নিয়েছে বলে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে— বিষয়টি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নজরে আসে। দ্রুত তিনি দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে বিধবা আসমার বাড়িতে গিয়ে সরেজমিনে খোঁজ-খবর নেওয়ার এবং বিধবাকে সহযোগিতার নির্দেশ প্রদান করেন এবং দখলকারী দলের নেতা হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

এদিকে, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী উক্ত স্থান সরেজমিনে দেখতে যান এবং ভুক্তভোগী পরিবারের সাথে সাক্ষাৎ করেন। বিএনপি নামধারী কথিত ওই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
এছাড়া তারেক রহমানের পক্ষ থেকে বিধিবাকে আর্থিক সহায়তাও প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন— ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুষার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.