বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

সাত নভেম্বরকে জাতীয় দিবস হিসেবে ফিরিয়ে আনার দাবি বাংলাদেশ এলডিপির

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১১৯ Time View

‘ঐতিহাসিক সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে দিনটিকে আবারও জাতীয় দিবস হিসেবে ফিরিয়ে আনার জোর দাবি জানিয়েছে ১২ দলীয় জোটের অন্যতম শরিক বাংলাদেশ এলডিপি।

শুক্রবার (১ নভেম্বর) বিকালে গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও মহাসচিব তমিজ উদ্দিন টিটো এ দাবি করেছেন।

বিবৃতিতে উল্লেখ করা হয়, সাত নভেম্বরের মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা পায়। স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ক্ষমতায় এসে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, অর্থনৈতিক মুক্তি দিয়েছেন, দেশকে সম্মানের স্থানে নিয়েছেন। এই দেশকে আধুনিক ও উন্নত দেশ হিসেবে গড়ে তোলার জন্য তিনি বিপ্লব সাধন করেছেন।’

বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও মহাসচিব তমিজ উদ্দিন টিটো বলেন, ‘জিয়াউর রহমান বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। তিনি গণতন্ত্র ও মুক্তমতের প্রচারে বিশ্বাসী রাষ্ট্রনায়ক ছিলেন। ৭ নভেম্বর জাতির জন্য তাৎপর্যপূর্ণ। ৭ নভেম্বর জিয়াউর রহমানের নেতৃত্বে জাতি আশার আলো দেখেছে। বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার বাস্তবায়ন দেখিয়েছেন তিনি।’

বিবৃতিতে বলা হয়, ‘৭ নভেম্বরের চেতনাই হচ্ছে বহুদলীয় গণতন্ত্র নিশ্চিত করা, স্বাধীনতার সুফল তথা অর্থনৈতিক মুক্তি, শান্তি-শৃঙ্খলা, সাম্য, ন্যায়বিচার ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা।’

বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও মহাসচিব তমিজ উদ্দিন টিটো বলেন, ‘আওয়ামী ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় এসে ‘ঐতিহাসিক সাত নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস’ বাতিল করে। এই বাতিলের মধ্য দিয়ে দলটি তাদের বাকশালি-নীতির প্রমাণ করেছে। এ কারণে বর্তমান অন্তবর্তী সরকারকে ফ্যাসিস্ট সরকারের বাতিল করা সেই দিবস ফিরিয়ে আনতে হবে।’

‘ফিরিয়ে দিতে জাতীয় দিবস ও ছুটি। বাংলাদেশের জনগণের হৃদয়ে জিয়াউর রহমান অম্লান।’ বলে মন্তব্য করেন বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম ও মহাসচিব তমিজ উদ্দিন টিটো।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.