সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

আমরা নতুন স্বাধীনতা পেয়েছি কিন্তু ষড়যন্ত্র থেকে মুক্ত হইনি: ডা.তাহের

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ১ নভেম্বর, ২০২৪
  • ১২২ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, বর্তমান সরকারকে দেশ সংস্কারের কাজ শেষ করে, দ্রুত একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে এবং এখনি নির্বাচনের রূপরেখা ঘোষণা করতে হবে। দ্রব্য মূল্যের দাম বৃদ্ধি পেয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটছে। এসকল বিষয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা গ্রহন করতে হবে। দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিয়ে নতুন স্বাধীনতাকে রক্ষা করতে হবে। শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১ টায় সুয়াগাজী টি.এ হাই স্কুল এন্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের আরো বলেন, আমরা নতুন স্বাধীনতা পেয়েছি কিন্তু ষড়যন্ত্র থেকে মুক্ত হইনি। প্রথম দিন থেকেই ভারত এই সরকারকে ফেল করাতে এবং আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। পাশাপাশি জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও ষড়যন্ত্র করা হচ্ছে। অতীতের ন্যায় ভবিষ্যতেও জামায়াতকে কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। যারা জালেম, লুটেরা, ক্ষমতার অপব্যবহারকারী, যারা অবৈধ শাসন প্রতিষ্ঠার জন্য দায়ী তাদেরকে কঠিন বিচারের আওতায় আনতে হবে। আওয়ামী লীগকে সামাজিকভাবেও প্রতিহত করতে হবে। আমাদেরকে আরো একটি সংগ্রাম করতে হবে। সেটি হলো এদেশ থেকে সকল প্রকার জুলুম, সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত করা।

কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোঃ আব্দুর রব, কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদ, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য অধ্যাপক মোঃ লিয়াকত আলী ভূঁইয়া, জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ ইয়াছিন আরাফাত।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা জামায়াত সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুহাম্মদ ওমর ফারুক এর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, জেলা কর্মপরিষদ সদস্য ইসরাইল মজুমদার, বেলাল হোসাইন, সরোয়ার কামাল মজুমদার, মাওলানা আব্দুল খালেক, চেয়ারম্যান জহিরুল ইসলাম, কফিল উদ্দিন মাস্টার, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মু. খায়রুল ইসলাম, সদর দক্ষিণ উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক রুহুল আমিন, সহকারী সেক্রেটারি আজহারুল ইসলাম তানভীর, ছাত্রশিবির পূর্ব জেলা সভাপতি নাজমুল হাসান মেহেদী, সদর দক্ষিণ উপজেলা ছাত্রশিবির সভাপতি যোবায়ের হোসেন প্রমুখ

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.