রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

আমরা জামায়াতের সঙ্গে মহাঐক্য চাই: এহসানুল হুদা

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ৩১২ Time View

বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও ১২ দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেছেন, আমরা জামায়াতের সঙ্গে মহাঐক্য চাই।

জামায়াতে ইসলামী আমাদের আরেকটি মিত্র দল।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে কিশোরগঞ্জের বাজিতপুর নিজ আসন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) মিট দ্য প্রেস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এহসানুল হুদা বলেন, জামায়াত নির্যাতিত দল। তারা আমাদের বন্ধু। তবে তারা যদি চায় আলাদা নির্বাচন করবে সেটাও তাদের গণতান্ত্রিক অধিকার। যারা ফ্যাসিজমের বিরুদ্ধে ছিল তারা সবাই আমাদের বন্ধু।

তিনি বলেন, আজকে আমরা নতুন সমাজ গড়ার স্বপ্ন দেখছি। এই দেশটাকে একটা ধ্বংস স্তূপে পরিণত করা হয়েছিল। তাই বর্তমান সরকারের অনেকগুলো দায়িত্ব রয়েছে। অনেকেই অস্থির হয়ে যাচ্ছেন, কিন্তু আমি হচ্ছি না। আমি মনে করি তারা সঠিক কক্ষ পথে আছেন। বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কিছু মৌলিক সংস্কার প্রয়োজন। আশা করি মৌলিক সংস্কার করে নির্বাচন দিবেন বর্তমান সরকার।

জাতীয় দলের চেয়ারম্যান বলেন, শেখ হাসিনা সরকারের পতনের প্রায় তিন মাস হয়েছে। তারা এখনো সব ক্ষেত্রে ষড়যন্ত্রের জাল বুনছে। দেশ এখনো অস্থিতিশীল নয়। প্রশাসনের উপরে যারা রয়েছে তাদের মধ্যে ফ্যাসিবাদের প্রেতাত্মারা এখনো রয়েছে। এই পথচলা এতো সহজ না। এইটা ভাঙতে গেলে আমাদের ইস্পাতের মতো কঠিন হতে হবে। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বাংলাদেশ থেকে ফ্যাসিজম ও ফ্যাসিস্ট শাসকদের চিরতরে নির্মূল করে দেওয়া। সে যে দলের হোক না কেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.