রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

খুনিদের বিচার না করলে শহীদের আত্মা শান্তি পাবে না : ডা. রফিক

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১০৯ Time View

নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেছেন, বিগত দেড় যুগ আন্দোলন সংগ্রাম করেছি। আন্দোলন করতে গিয়ে কেউ ঘুম-খুন হয়েছে, কেউ হামলা-মামলার শিকার হয়েছে। এসব অপকর্ম যারা করেছে তারা সবাই গ্রেপ্তার হয়নি।

তিনি বলেন, রক্তের দাগ এখনও শুকায়নি, বিচার প্রক্রিয়াও এখনও শুরু হয়নি। এজন্য সরকারের কাছে দাবি খুনিদের অনতিবিলম্বে বিচার করতে হবে। খুনিদের বিচার না করলে শহীদের আত্মা শান্তি পাবে না এবং দেশ ক্ষতিগ্রস্ত হবে।

সোমবার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন ছাত্রদলের তিতুমীর কলেজ শাখার সহ সভাপতি পারভেজ হোসেন সাইফের চিকিৎসার খোঁজ নিতে গিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি এসব বলেন। সাইফ কলেজ শাখা দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে শয্যাশায়ী। কিছু দিনের মধ্যেই তার হার্টের বাইপাস সার্জারি ( CABG) হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এ জটিল রোগের বিষয়টি জানতে পেরে চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেন। দলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা মো রফিকুল ইসলামের মাধ্যমে তার চিকিৎসার নিয়মিত খোঁজ রাখছেন এবং চিকিৎসার খরচের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

ডা. রফিক বলেন, ‘সংবিধানের অজুহাত দিয়ে কোনো সংস্কারকাজ যেন আটকে না থাকে। পৃথিবীর কোনো বিপ্লব সংবিধান মেনে হয়নি, হয় না। বাংলাদেশেও জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে অর্জিত বিপ্লব সংবিধান মেনে হয়নি। শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছেন। কিন্তু ষড়যন্ত্র পালায়নি। তিনি বিদেশে বসে দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। এ সমস্ত ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশবাসীকে সজাগ থাকতে হবে।’

তিনি বলেন, পতিত আওয়ামী লীগ সরকার লাখ লাখ কোটি কোটি টাকা লুটপাট করেছে। এখন সেই টাকা দিয়েই দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার রাষ্ট্রযন্ত্রের সকল স্থান নষ্ট করে দিয়েছে। জাতীয় ঐক্যের ভিত্তি হবে ২৪ এর গণবিপ্লব। এই বিপ্লবের চেতনায় সকল ঐক্যবদ্ধ হয়ে সকল রাজনৈতিক দলকে দেশটাকে গড়ে তুলতে হবে।

উল্লেখ্য যে, পারভেজ এ বছরের মার্চ মাসে ভর্তি হয়ে হার্টের রক্ত সঞ্চালনের জন্য রিং পড়ান। ঐ সময়েও তারেক রহমান তার চিকিৎসার ব্যায়ভার গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.