মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১২ পূর্বাহ্ন

লগি-বৈঠার হত্যাযজ্ঞ ছিল ইতিহাসের জঘন্যতম আওয়ামী বর্বরতা : ডা. ইরান

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১০২ Time View

আওয়ামী লীগ দেশ জাতি ও মানবতার দুশমন মন্তব্য করে বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, আওয়ামী লীগ মুখে গনতন্ত্র ও মুক্তিযুদ্ধের চেতনার ডুগডুগি বাজিয়ে বিগত ১৭ বছরে দেশে গনহত্যার মহোৎসব চালিয়েছে। খুনি হাসিনার নির্দেশে লগি-বৈঠা দিয়ে প্রকাশ্যে পিটিয়ে মানুষ হত্যা ছিল ইতিহাসের জঘন্যতম নৃশংস আওয়ামী বর্বরতম। তাই গনহত্যার দায়ে শুধু ছাত্রলীগ নিষিদ্ধ করলেই হবে না, আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টি সহ সকল অপশক্তি নিষিদ্ধ করে আইনের আওতায় আনতে হবে।

তিনি আজ (সোমবার) বিকাল ৪টায় নয়াপল্টন কার্যালয়ে বাংলাদেশ ছাত্র মিশন আয়োজিত লেবার পার্টি ইউরোপ শাখার সমন্বয়কারী রাকেশ রহমানের সম্মানে ছাত্র-জনতার সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ডাঃ ইরান বলেন, প্রবাসী বাংলাদেশি ভাই-বোনদের ঐক্যবদ্ধ করে গনতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন সংগ্রামে ব্যাপক ভুমিকা রেখেছেন রাকেশ রহমান। তার খুরোধার লেখনি ও গনতান্ত্রিক আন্দোলন ছাত্রজনতার আন্দোলনে পথ দেখিয়েছে। প্রবাসে লেবার পার্টিকে সুসংগঠিত করতে রাকেশ রহমানের পাশে খাকতে সকল দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তিকে উদাত্ত আহ্বান জানাই।

ছাত্রমিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম রাজু, হিন্দুরত্ম রামকৃষ্ণ সাহা, এডভোকেট জহুরা খাতুন জুঁই, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ডাঃ কামাল উদ্দিন চৌধুরী, কেন্দ্রীয় সদস্য এডভোকেট মঈনুল হোসেন টিটু, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, মহানগর সদস্য জুয়েল মাহমুদ, কোতোয়ালি থানা সাধারণ সম্পাদক মোঃ জীবন, ছাত্রমিশন প্রচার সম্পাদক হাফিজুর রহমান রিফাত প্রমুখ। সভা পরিচালনা করেন ছাত্র মিশন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.