সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

শুধু ছাত্রলীগ নিষিদ্ধে আমরা সন্তুষ্ট নই: রশিদুজ্জামান মিল্লাত

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ Time View

শুধু ছাত্রলীগ নিষিদ্ধে আমরা সন্তুষ্ট নয়; যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগসহ তাদের সকল অঙ্গ-সঠনকে নিষিদ্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক এম রশিদুজ্জামান মিল্লাত।

আজ শনিবার (২৬ অক্টোবর) বিকেলে তুরাগের প্রিয়াঙ্কা সিটিতে আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা ও তারপান্ডা বাহিনী এখনো আমাদের চারপাশে ঘুরঘুর করছে। পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে শুরু হওয়া স্বৈরশাসনের সমাপ্তি হয় চব্বিশের হাজার হাজার ছাত্র-জনতা কে খুনের মাধ্যমে। এই আওয়ামী লীগকে সম্পূর্ণরূপে নির্মূল না করা পর্যন্ত আমাদেরকে সজাগ থাকতে হবে।

অনুষ্ঠানে ২৪-এর গণঅভ্যুত্থানে নিহত ১৯টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিডিয়া সেলের ‘আমরা বিএনপি’ পরিবার। ‘আমরা বিএনপি’ পরিবারের আহ্বায়ক ও বিএনপি মিডিয়া সেল এর অন্যতম সদস্য সাংবাদিক নেতা আতিকুর রহমান রুম্মন এর সভাপতিত্বে এ সময় আরো উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি’র উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আলী আব্বাস ও সাবেক ঢাকা মহানগর উত্তরের যুবদল সভাপতি এস এম জাহাঙ্গীর। অনুষ্ঠান পরিচালনা করেন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান।

এছাড়াও উত্তরা বিভিন্ন থানার স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহিদ মীর মুগ্ধর বাড়িতে তার পরিবারের সাথে দেখা করেন বিএনপির নেতারা।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.