সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

স্বৈরাচার আ. লীগসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি ববি হাজ্জাজের

রিপোটার:
  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ Time View

পাবনা: আওয়ামী লীগ তাদের নেতা-কর্মীদের ব্যবহার করে সাড়ে ১৫ বছর এই দেশের মানুষের ওপর গণহত্যা চালিয়েছে, সেজন্য স্বৈরাচার আওয়ামী লীগসহ ১৪ দলের রাজনীতি নিষিদ্ধের দাবি তুলেছেন ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ।

শনিবার (২৬ অক্টোবর) বিকেলে পাবনা জেলা সদরে পিসিসিএসের সম্মেলন কক্ষে এনডিএমের অঞ্চলিক জেলা প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান।

ববি হাজ্জাজ আরও বলেন, স্বৈরাচার আওয়ামী লীগ সরকার নিজেদের ক্ষমতায় রাখতে এদেশের আন্দোলনরত সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের ওপর গণহত্যা চালিয়েছে। গুলি করে মানুষ হত্যা করেছে খুনি হাসিনা। সেই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যুদ্ধ করে নতুন বাংলাদেশ পেয়েছি।

আগামী জাতীয় নির্বাচনে সারা দেশে এনডিএমের প্রার্থীরা অংশ নেবেন বলে জানান তিনি। এসময় পাবনা-৩ আসনে দলের প্রতিনিধির নাম ঘোষণা করা হয়।

সম্মেলন উদ্বোধন করেন এনডিএমের উচ্চ পরিষদ সদস্য হুমায়ূন পারভেজ খান। দলের ভাইস চেয়ারম্যান ফারুক উজ জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন দলের ভাইস চেয়ারম্যান মোমিনুল আমিন।

সম্মেলনের আনুষ্ঠানিক কার্যক্রমের শুরুতেই জুলাই-আগস্টে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে দলের জেলা পর্যায়ের নেতা-কর্মীরা বক্তব্য রাখেন।

অনুষ্ঠান শুরুর আগে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের নিয়ে পাবনা জেলা সদরে কেন্দ্রীয় আরিফপুর কবরস্থানে গিয়ে জুলাই-আগস্ট আন্দোলনে শহীদ জাহিদু ইসলাম ও মাহাবুব ইসলাম নীলয়ের সমাধিস্থলে শ্রদ্ধা জানান ববি হাজ্জাজ। এসময় সেখানে দোয়া করেন দলের নেতা-কর্মীরা।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.