বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি হওয়ায় হানিফ মিয়াকে সংবর্ধনা যেভাবে হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ গুলশানে স্পা সেন্টারের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠান শুক্রবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ আজ রাজনীতির সদরে-অন্দরে’ গ্রন্থটি কালোত্তীর্ণ গ্রস্থ হবে: নজরুল ইসলাম খান ‘শক্তিশালী রাজস্ব  ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির চার সদস্য। Dr. Sajjad Hossain Bhuiyan Appointed as ACC Commissioner সন্তানের হার্ভার্ড বা এমআইটিতে পড়ার সুযোগ: প্রবাসী বাবা-মায়ের জীবনের অন্যতম সেরা অর্জন

কর্নেল অলি পুনরায় এলডিপির প্রেসিডেন্ট

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১২৩ Time View

নিজস্ব প্রতিবেদক

সাবেক যোগাযোগ মন্ত্রী ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমকে প্রেসিডেন্ট ও সাবেক মুক্তিযোদ্ধা প্রতিমন্ত্রী ডক্টর রেদোয়ান আহমেদকে মহাসচিব করে ২৫১ সদস্য বিশিষ্ট লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এলডিপির প্রতিষ্ঠাবার্ষিকী ও কেন্দ্রীয় সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন এলডিপির প্রেসিডেন্ট ডক্টর কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম।

কমিটিতে সাবেক এমপি মো. নুরুল আলম, ডক্টর নেয়ামুল বশির, ডক্টর আওরঙ্গজেব বেলাল, সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ মাহামুদ মোরশেদ, অধ্যক্ষ কে কিউ ই সাকলায়েন, সাবেক জেলা প্রশাসক মোঃ হামিদুর রহমান খান, অ্যাডভোকেট চৌধুরী এ.এম খায়রুল কবির খান পাঠান ও অধ্যাপক ওমর ফারুককে প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।

অধ্যাপক ডক্টর, এম এ গফুর, সিরাজ হক সিরাজ, জাফর আহমদ চৌধুরী, মোকফার উদ্দিন চৌধুরী (মাহে আলম), জাহাঙ্গীর রেজা চৌধুরীকে ভাইস চেয়ারম্যান করা হয়েছে।

সাবেক পিপি অ্যাডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, অধ্যাপক ইলিয়াছ তালুকদার, এ কে এম শামশুল হক, অ্যাডভোকেট মোঃ মোকলেসুর রহমান, অধ্যক্ষ আবদুস সালাম, অধ্যক্ষ মাহবুবুর রহমান, অধ্যাপিকা মোছাঃ কারিমা খাতুন, অধ্যক্ষ আবুল কাশেম, অধ্যাপিকা শামসুন নাহার সিদ্দিকা, সৈয়দ নাজমুল আরেফিন ইসলাম (কামাল), ইঞ্জিনিয়ার সৈয়দ শওকত আজিজ, এ.টি.এম. জাহিদ হাসনাত বুলবুল, মোঃ আশেকুল ইসলাম পানুকে উপদেষ্টা করা হয়েছে।

যগ্ম মহা সচিব করা হয়েছে বিল্লাল হোসেন মিয়াজী, সালাহ উদ্দীন রাজ্জাক, রিয়াসাদ উদ্দিন, অ্যাডভোকেট আবুল হাশেম ভূঁইয়া, অ্যাডভোকেট মোসাঃ উম্মে শাহিদা মাহাফুজা হককে।

অধ্যক্ষ মাহবুবুর রহমানকে দফতর সম্পাদক (অতিরিক্ত দায়িত্ব), ওমর ফারুক সুমনকে সহ দফতর সম্পাদক এবং অধ্যক্ষ আবু তাহের, সাইদুর রহমান রূপা চৌধুরী, এস, এম শফিউল আজম জুয়েল, মোহাম্মদ সোলায়মান হোসেন, মোহাম্মদ ইব্রাহিম মিয়া, অ্যাডভোকেট এইচ এম নুরে আলমকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.