বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
রাজনীতির সদরে-অন্দরে’ গ্রন্থটি কালোত্তীর্ণ গ্রস্থ হবে: নজরুল ইসলাম খান ‘শক্তিশালী রাজস্ব  ব্যবস্থা’ গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির নবনিযুক্ত জাতীয় স্থায়ী কমিটির চার সদস্য। Dr. Sajjad Hossain Bhuiyan Appointed as ACC Commissioner সন্তানের হার্ভার্ড বা এমআইটিতে পড়ার সুযোগ: প্রবাসী বাবা-মায়ের জীবনের অন্যতম সেরা অর্জন Queens Arson Survivor Liam Dominguez Celebrates Birthday Surrounded by Family, Friends and FDNY Firefighters জামায়াতে ইসলামী নিয়ে আব্দুল্লাহিল আমান আজমীর মন্তব্যে নতুন বিতর্ক অধ্যাপক আসাদুর রহমানের ওপর হামলা: রফিকুল ইসলামের নিন্দা ১৬ ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর চেষ্টা চলছে: বিমানমন্ত্রী অর্থবছর হবে ১ এপ্রিল থেকে ৩১ মার্চ

জাতীয়তাবাদী নাম ব্যবহার করে কেউ সংগঠন সৃষ্টি করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে: রিজভী

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১২৬ Time View

নিজস্ব প্রতিবেদক

বিএনপির নাম ভাঙিয়ে যারা বা বিভিন্ন নাম যোগ করে সংগঠন করলে এরসাথে কোনো সম্পর্ক নেই বিএনপির এমন মন্তব্য করে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদী নামে কোন সংগঠন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিএনপির কেউ যদি ভুঁইফোড় সংগঠনের ব্যানারে যায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

বিএনপির স্বীকৃত অঙ্গ সংগঠনের বাইরে শিক্ষকদের সংগঠন, ডাক্তারদের সংগঠন ড্যাব, ইঞ্জিনিয়ার ও কৃষিবিদদের সংগঠন -এ্যাব, বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ, মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন আছে বলে জানান তিনি।

মূলত: ৫ আগস্টের ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে স্বৈরাচার শেখ হাসিনার পতিত হলে বিএনপির নাম ভাঙিয়ে কিছু কুচক্রী মহল লুটপাট ও চাঁদাবাজি করে যাচ্ছে। এ পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নিলো বিএনপি।

আজ বিকেলে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন।

রিজভী বলেন, পৃথিবী কাপানো এক আন্দোলনের মধ্য দিয়ে ফ্যাসিস্ট শেখ হাসিনাকে বিদায় করেছে ছাত্র জনতা। এই ফ্যাসিস্টকে সরাতে অনেকে রক্ত আর প্রাণ দিতে হয়েছে।

ইনস্টিটিউট পর্যায়ে যে কাজ গুলো করার দরকার সেগুলো অন্তর্বতী সরকার নেয়নি জানিয়ে তিনি বলেন, এদেশের মানুষ খেয়ে পড়ে বাঁচতে চায়। এখনো দ্রব্যমূল্যের সিন্ডিকেট ভাঙতে পারেনি সরকার। আমদানির জন্য বিকল্প দেশ দেখা দরকার ছিল, যে উদ্যোগ সরকার নেয়নি।

দুর্ভিক্ষ হওয়ায় দেশে একমাত্র শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাদ্যের স্বয়ংপূর্ণ এনেছিলেন জানিয়ে তিনি বলেন, আমাদেরকে কেন পরনির্ভরশীল হতে হবে? সিন্ডিকেট ভাঙতে সরকারের কোন পদক্ষেপ দেখা যাচ্ছে। সিন্ডিকেট নয়া ভাঙতে পারলে খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ বাঁচতে পারবে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, কৃষিবিদ শামীমুর রহমান শামীম, সহ সাংগঠনিক আব্দুল খালেক, সহ প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, নির্বাহী কমিটির সদস্য আবদুস সাত্তার পাটোয়ারী, ঢাবির অধ্যাপক সাইফুল ইসলাম, যুবদলের সাবেক নেতা এসএম জাহাঙ্গীর প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.