সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

পরাজিত ফ্যাসিবাদের দোসররা দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে: শিমুল বিশ্বাস

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৩০ Time View

পরাজিত ফ্যাসিবাদের দোসররা
দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত করছে: শিমুল বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক
বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শাসমুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, দেশে সকল ধরণের নৈরাজ্য ও অস্থিরতা ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে ছাত্র শ্রমিক জনতা ৫ আগষ্ট সফলতা এনেছে। ফ্যাসিবাদের দোষররা সেই সফলতা নসাৎ করতে চক্রান্ত চলছে। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। এ বিষয়কে সবাইকে সজাগ থাকতে হবে।

ডেঙ্গু সচেতনতায় প্রচার দলের ঘোষিত ধারাবাহিক ১০ দিনের কর্মসূচির ৬ষ্ঠ দিন বুধবার ফার্মগেট খামারবাড়ি মোড় থেকে থেকে শুরু করে তেজগাঁও কলেজ পর্যন্ত র‍্যালী, গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

শিমুল বিশ্বাস বলেন, ছাত্র শ্রমিক জনতার আন্দোলনের ফসল এই সরকার। নতুন সরকারকে বেকায়দায় ফেলতে সুযোগসন্ধানীরা একের পর এক ছক আঁকছে। তাই ষডযন্ত্র মোকাবিলা করে দেশ ও জনগণের স্বার্থে যতদ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

তিনি বলেন, তারেক রহমানের নির্দেশে রাজধানীতে ১০দিনব্যাপী ডেঙ্গু সচেতনতা মূলক কর্মসূচি পালিত হচ্ছে।জনগণের পাশে বিএনপি আগেও ছিলো, আগামীতেই থাকবে। জনগণের জানমালের নিরাপত্তার জন্য আমাদের সজাগ থাকতে হবে। যেকোনো কিছুর বিনিময়ে ছাত্র শ্রমিক জনতার আত্মত্যাগের সফলতা আনতে হবে।

সমাবেশে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার বলেন, পতিত স্বৈরশাসক শুধু দেশের ক্ষতিই করেনি তারা এ রাষ্ট্রকে ১শ বছর পিছিয়ে দিয়েছে। মেঘা প্রজেক্টের নামে মেঘা দূর্নীতি করে লাখো কোটি টাকা লুটপাট করেছে। দেশকে ভারতের অঙ্গরাজ্যে রূপান্তরিত করার অপচেষ্টা করেছে। বাংলাদেশকে ভারতের দাসে পরিনত করেছিলো। আবার এই পতিত আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে। আর এর মদদ দিচ্ছে দেশে থাকা হাসিনার দোসররা। অবিলম্বে তাদের দোসরদের আইনের আওতায় এনে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।

প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্য সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, ছাত্রদলের সহ-সভাপতি ডা. আউয়াল, প্রচার দলের সিনিয়র যুগ্ম- সম্পাদক ওয়াকিদুজ্জামান ডাবলু, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ রুহুল আমিন, সহ-অর্থ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা শামীম রেজা, রাশেদসহ তেজগাঁও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.