সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

শেখ হাসিনার পদত্যাগ প্রসঙ্গ নতুন করে তোলা সন্দেহজনক

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ১৪০ Time View

লেবার পার্টির আলোচনা সভায় নজরুল
শেখ হাসিনার পদত্যাগ প্রসঙ্গ নতুন করে তোলা সন্দেহজনক

একজন শাসক যখন পালিয়ে যায়, তখন তার পদত্যাগপত্র গুরুত্বপূর্ণ না বলে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, রাষ্ট্রপতি যখন পদত্যাগের বিষয় নিশ্চিত করেন তখন কোনো কথা থাকে না। এ প্রসঙ্গে নতুন করে আলোচনা সন্দেহজনক ও দুশ্চিন্তার।

আজ (মঙ্গলবার) (২২ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ লেবার পার্টির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নজরুল ইসলাম খান বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফায় সব রাজনৈতিক দলের অংশগ্রহণ আছে। কিছু রাজনৈতিক দল সংখ্যানুপাতে আসন বণ্টনের কথা বলছে, আগে বলে নাই। এটি সব রাজনৈতিক দলের আলোচনার মাধ্যমে সিদ্ধান্তের বিষয়। ভারত ইংল্যান্ডেও সংখ্যানুপাতের উদাহরণ নেই। সংখ্যানুপাতের সমস্যা মোকাবিলা করছে নেপাল। যেসব দল সংখ্যানুপাতের ভিত্তিতে আসন বণ্টন চায় তাদের অনেকের নির্বাচনে আসন পাওয়ারও সম্ভাবনা নাই।

ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যে নতুন পরিস্থিতি এসেছে সেখানে ভালো কিছু করতে গিয়ে জণআকাঙ্ক্ষার বিরুদ্ধে যেনো না যায় তা খেয়াল রাখতে হবে। কোন ব্যক্তি গোষ্ঠীর বিশেষ চিন্তা বাস্তবায়ন করা উচিত হবে না। চাপিয়ে দেয়া যাবে না। তিনি দাবি করেন, মুক্তিযুদ্ধ করে স্বাধীন করা দেশ দখল হয়ে গিয়েছিলো। ষড়যন্ত্র থেমে নেই, নানান ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। সরকার সবল না, সরকারকে সহযোগিতা করতে হবে। সমাজের বিভিন্নস্থানে বিশৃঙ্খলার চেষ্টা চলছে। দুর্গাপূজায়ও বিশৃঙ্খলা তৈরির চেষ্টা হয়েছিলো। তা মোকাবিলা করা হয়েছে।

সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেন, দেশের মূল জায়গাগুলোতে এখনো ফ্যাসিস্টের দোসররা বসে আছে জানিয়ে পরিকল্পিতভাবে তারা উঠে আসার চেষ্টা করছে। দেশের শাসন কাজ পরিচালনা করতে অন্তর্বর্তী সরকার বাধার শিকার হচ্ছে মন্তব্য করে তিনি বলেন, আইনের শাসন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিয়ে জনগণের সরকারের হাতে ক্ষমতা হস্তান্তত করতে হবে। আমরা চাই না এই সরকার ব্যর্থ হোক।

রাষ্ট্রপতিকে ফ্যাসিস্ট সরকারের দোসর উল্লেখ করে তিনি বলেন, রাষ্ট্রপতির উদ্দেশ্য কি? তিনি তো ফ্যাসিস্ট সরকারের দোসর। তাদের শপথ বলে কিছু নেই, তাদের শপথ হলো দুর্নীতি অনিয়মের শপথ।

সভাপতির বক্তব্যে লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ইসলামী ব্যাংক থেকে টাকা সরাতে আওয়ামী লীগ ও শেখ হাসিনাকে সহায়তাকারী ব্যক্তি রাষ্ট্রপতির আসনে থাকা নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। সাদা কাগজে সই করে ইসলামী ব্যাংক থেকে শেখ হাসিনাকে ৩০ হাজার কোটি টাকা পাচারে সহায়তা করেছেন যিনি, তিনি এখনো রাষ্ট্রপতির আসনে বসে আছেন।আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা, খুন, গুমের অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার করতে হবে। তারপর তারা রাজনীতির সুযোগ পাবে, কি পাবে না তা বিবেচনা করতে হবে। তার আগে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।

সভায় বক্তব্য রাখেন জানিপপের চেয়ারম্যান অধ্যাপক ড নাজমুল আহসান কলিমুল্লাহ, এনপিপির চেয়ারম্যান ডক্টর ফরিদুজ্জামান ফরহাদ, গণফোরাম সাধারণ সম্পাদক এডভোকেট সুব্রত চৌধুরী, লেবার পার্টির ভাইস চেয়ারম্যান এস এম ইউসুফ আলী, মহাসচিব খন্দকার মিরাজুল ইসলাম, ইউরোপ লেবার পার্টির সমন্বয়কারী রাকেশ রহমান, আবদুর রহমান খোকন, মোহাম্মদ রুম্মান সিকদার, হেলাল উদ্দিন চৌধুরী, খুলনা মহানগর সভাপতি অধ্যক্ষ একেএম সাইফুদ্দোহা, রাজশাহী মহানগর সভাপতি ডক্টর জাহাঙ্গীর আলম, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মোঃ জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় মহিলা সম্পাদিকা নাসিমা নাজনিন সরকার, প্রচার সম্পাদক মনির হোসেন খান, দফতর সম্পাদক মোঃ মিরাজ খান, কেন্দ্রীয় সদস্য মাজহারুল ইসলাম, ছাত্র মিশন কেন্দ্রীয় সভাপতি সৈয়দ মোঃ মিলন, সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মামুন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.