সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

দিনের ভোট রাতে করে বিএনপি ক্ষমতায় আসতে চায় না : নীরব

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১০৭ Time View

দিনের ভোট রাতে করে বিএনপি ক্ষমতায় আসতে চায় না : নীরব

নিজস্ব প্রতিবেদক
ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহবায়ক সাইফুল আলম নীরব বলেছেন, বিএনপি ক্ষমতায় যেতে চায় কিন্তু এমন ভোটে নয় যে ভোট দিনে না হয়ে রাতে হবে। এমন ভোটে নয় যে ২০১৪ সালের ১৫৪ জন বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছিল। আমরা এমন ভোট চাই যে ভোট দিনে হবে, আমার ভোট আমি দেব, মৃত ব্যক্তির ভোটে যেন কেউ এমপি নির্বাচিত না হয়।

ডেঙ্গু সচেতনতায় প্রচার দলের ঘোষিত ধারাবাহিক ১০ দিনের কর্মসূচির পঞ্চম দিন সোমবার তেজগাঁও সাতরাস্তা থেকে শুরু করে কাওরানবাজার পর্যন্ত র‍্যালী, গণসংযোগ ও লিফলেট বিতরণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

নীরব বলেন, এদেশের ছাত্র, শ্রমিক, মেহনতি মানুষ গত তিনটা নির্বাচনে ভোট দিতে পারে নাই। ভোট দেওয়ার আশায়, সুষ্ঠু নির্বাচনের আশায় ফ্যাসিবাদ হাসিনাকে বিদায় করেছে তারা। তাই কবে কোন দিন নির্বাচন দিবেন দিন তারিখ ঠিক করে কাজকাম শুরু করেন। তাহলে একটা ফলাফল পাওয়া যাবে।

তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাতে অনেক দুর্বল লোক আছে, আওয়ামী প্রীতির মানুষও আছে। এদের সরিয়ে ফেলুন। শুধু পিএইচডি ডিগ্রি অর্জন করা মানুষ দিয়ে দেশ পরিচালনা করা যায় না, এরা মানুষের সাথে কখনো মেশেনি। মানুষের জন্য কখনো কাজ করেনি। এরা ক্ষমতা ভোগ করতে এসেছে বলে দুষ্টু লোকেরা বলে থাকেন। একটি সুন্দর সরকার গঠন করে বাংলাদেশকে আবার ট্র্যাকে নিয়ে আসুন।

প্রচার দলের সভাপতি মাহফুজ কবির মুক্তার সভাপতিত্বে সাধারণ সম্পাদক আকবর হোসেনের পরিচালনায় এতে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ফখরুল ইসলাম রবিন, তেজগাঁও থানা বিএনপির আহবায়ক মোহাম্মদ আলীসহ নগর বিএনপির নেতৃবৃন্দ।

র‍্যালীতে প্রচার দলের সিনিয়র সহ সভাপতি আল আমিন খাঁন,সিনিয়র যুগ্ম- সম্পাদক ওয়াকিদুজ্জামান ডাবলু, দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মেহেদী হাসান, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মোঃ রুহুল আমিন, সহ-অর্থ সম্পাদক কামাল উদ্দিন আহমেদ, কেন্দ্রীয় নেতা শামীম রেজা, রাশেদসহ তেজগাঁও, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.