সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দেওয়ার দাবি রুহুল কবির রিজভীর

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ১৩৩ Time View

‘চব্বিশের গণঅভ্যুত্থান’

*সাভার এবং আশুলিয়ায় শহীদ ও আহতদের পরিবারের পাশে তারেক রহমান*
▪️ সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দেওয়ার দাবি রুহুল কবির রিজভীর

চব্বিশের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার গণআন্দোলন চলাকালে রাজধানী ঢাকার অদূরে সাভার এবং আশুলিয়ায় ৭টি শহীদ ও ৩টি আহত পরিবারের সাথে সাক্ষাৎ করেছে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক জনাব তারেক রহমানের পক্ষ থেকে আজ সোমবার (অক্টোবর ২১, ২০২৪) সংশ্লিষ্ট হতাহতদের পরিবারগুলোর সাথে সাক্ষাৎ করে তাদের প্রতি দলীয় প্রধানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ সাভার ও আশুলিয়া পৃথক দু’টি বাড়িতে গিয়ে হতাহতদের পরিবারগুলোর প্রতি সহমর্মিতা প্রকাশ করে ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধি দল। প্রথমে সাভারে ব্যাংক টাউনে শহীদ ইয়ামিনের বাসায়- শহীদ ইয়ামিন, শহীদ নাফিসা হোসেন ও আহত ইসমে আজমের পরিবারের সাথে সাক্ষাৎ করা হয়। এরপর আশুলিয়ার কালার টেকের কাইচা বাড়িতে শহীদ মামুন বিপ্লবের বাসায় শহীদ মামুন বিপ্লব, শহীদ আব্দুস সাবুর, শহীদ সাজ্জাদ, শহীদ বাইজিদ এবং আহত হান্নান ও আকাশ মিয়ার পরিবারের সাথে সাক্ষাৎ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আহবায়ক আতিকুর রহমান রুমন, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, শাকিল আহমেদ, শাহাদত হোসেন প্রমুখ।

এছাড়া আরও উপস্থিত ছিলেন- বিএনপি’র রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক অধ্যক্ষ আমিনুল ইসলাম, দলের কেন্দ্রীয় সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি ডাঃ দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, ঢাকা জেলা বিএনপি’র সভাপতি খোন্দকার আবু আশফাক, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আবুল কাশেম, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নাজমুল হাসান অভি, সাবেক ছাত্রনেতা মঞ্জুর মোর্শেদ ইমন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা আরিফুর রহমান তুষার, জাতীয়তাবাদী ছাত্রদল নেতা হাসান, রনি, শারিফুল ইসলাম ও মশিউর রহমান মহান প্রমুখ।▫️

*সংস্কার দ্রুত শেষ করে নির্বাচন দেওয়ার দাবি রুহুল কবির রিজভীর :*
বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারকে এখনই ব্যবস্থা নিতে হবে। না হলে ফ্যাসিবাদের দোসররা আবার ফিরে এলে এর দায় বর্তমান সরকারকেই নিতে হবে।
আজ সোমবার সাভারে পুলিশের গুলিতে নিহত শহীদ ইয়ামিন, শহীদ নাফিসা হোসেনের পরিবারকে ‘আমরা বিএনপি পরিবার’-এর পক্ষ থেকে সহমর্মিতা প্রদান অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাষ্ট্র চালাতে যে সংস্কার করা দরকার তা দ্রুত শেষ করে জাতীয় সংসদ নির্বাচন দেয়ার দাবি জানান রুহুল কবির রিজভী।

এসময় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অভিযোগ করে বলেন, ছাত্র-জনতার ওপর গুলি করা অপরাধীদের অনেকে পালিয়ে যাচ্ছে। দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে আওয়ামী লীগ। আইন শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। অবৈধ অস্ত্র উদ্ধার হচ্ছে না।

রুহুল কবির রিজভী বলেন, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন। তাদের আত্মদানের মধ্য দিয়ে আমরা রাস্তায় দাঁড়িয়ে কথা বলছি। এই যে মুক্তির সুবাতাসের মধ্যে আমরা রয়েছি, এটা যাদের জন্য তাঁদের পাশে আমাদের থাকতে হবে। তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতদের সহায়তা দেওয়া, তাঁদের পাশে থাকা এবং খোঁজ-খবর নেওয়ার জন্যই ‘আমরা বিএনপি পরিবার’ নামে সংগঠনটি কাজ করে যাচ্ছে।

এছাড়া দ্রব্যমূল্য কমাতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি বলেন, মানুষ না খেয়ে থাকে এমন যেন না হয়। মানুষ যাতে দুমুঠো খেতে পারে এ জন্য বাজার সিন্ডিকেট ও মার্কেট সিন্ডিকেট এত দিন ধরে যারা নিয়ন্ত্রণ করে আসছেন তাঁদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসতে হবে। আমরা অল্প কিছু ড্রাইভ দেখতে পাচ্ছি কিন্তু ব্যাপক ড্রাইভ দেখতে পাচ্ছি না।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.