সোমবার, ২০ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

নরওয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বিএনপির বৈঠক

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১৫০ Time View

নরওয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে বিএনপির বৈঠক

বিএনপির একটি প্রতিনিধিদলের সাথে বৈঠক করেছেন নরওয়ের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান্ড্রিয়াস মটফেল্ট ক্র্যাভিক। বুধবার অসলোয় অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ এ বৈঠকে নরওয়ের পক্ষে আরও ছিলেন সাউথ এশিয়া সেকশনের ডাইরেক্টর সিগবিয়ন টেনফোর্ড ও সিনিয়র অ্যাডভাইজর আন্নে লিলিরেন।

বৈঠকে ৫ আগস্টপরবর্তী পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। মি. ক্র্যাভিক এসময় বলেন, নরওয়ে চায় একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে দ্রুত গণতন্ত্র ফিরে আসুক। অন্যদিকে বিএনপি প্রতিনিধিদল আশা ব্যক্ত করেন, স্বৈরাচারমুক্ত পরিবেশে দুদেশের ঐতিহাসিক সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা ব্যারিস্টার আবু সায়েমের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইদুর রহমান লিটন, ফরেইন অ্যাফেয়ার্স কমিটির সদস্য ইকবাল হোসেন বাবু, নরওয়ে বিএনপির সভাপতি বাদল ভুঁইয়া ও যুবদলের সাবেক আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মোহাম্মদ খায়রুজ্জামান লিংকন ও নরওয়ে বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.