সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের পুনর্বাসনে কর্মসংস্থান সৃষ্টি করা হবে: সেলিম উদ্দিন

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪
  • ১১৩ Time View

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে জনগণ তার ন্যায্য অধিকার ফিরে পাবে।

তিনি বলেন, ‘জনগণ দেশ পরিচালনার দায়িত্ব জামায়াতের হাতে অর্পণ করলে সমাজের পিছিয়ে পড়া মানুষ এবং দৃষ্টিহীন পরিবারের সদস্যদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করে নতুন দৃষ্টান্ত স্থাপন করা হবে।’

বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর ভাষানটেক থানায় বিনামূল্যে সাদাছড়ি উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, জামায়াত সবসময় সমাজের পিছিয়ে পড়া মানুষদের কল্যাণে কাজ করে যাচ্ছে। ২০০১ সালের জোট সরকারের সমাজকল্যাণ মন্ত্রী রাজনীতির আইডল শহীদ আলী আহসান মো. মুজাহিদ (রহ)। তিনি মন্ত্রণালয়ের জন্য অনেকগুলো যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। বিগত ১৫ বছরে ফ্যাসিবাদের কবলে দেশের সমাজকল্যাণ মন্ত্রণালয়কে তারা লুটেপুটে খেয়েছে।

মহানগরী আমীর বলেন, এদেশের জনগণ যদি তাদের পরিচালনার চাবিকাঠি আমাদের হাতে অর্পণ করেন, তাহলে উন্নত বিশ্বের চাইতেও বাংলাদেশে বেশি কর্মসংস্থান, চিকিৎসা, বাসস্থানসহ বিশেষ ক্ষমতা সম্পন্ন সকলের জন্য নতুন দৃষ্টান্ত স্থাপন করবো ইনশাআল্লাহ।

বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহনাগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. মো. ফখরুদ্দীন মানিক বলেন, মানুষের অধিকার প্রতিষ্ঠায় জামায়াত কাজ করে যাচ্ছে। আমরা আপনাদের দৃষ্টি প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত করতে চাই না। আপনারা সবাই বিশেষ ক্ষমতাসম্পন্ন ভাই-বোন। আপনাদের জন্য কিছু করতে পারলে আমরা নিজেদের ধন্য মনে করি। আপনাদের পাশে আমরা ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।

ঢাকা মহানগরী উত্তর জামায়াতের মজলিশে শূরা সদস্য ও ভাষানটেক থানা আমীর ডা. মো. আহসান হাবীবের সভাপতিত্বে এবং থানা সমাজকল্যাণ বিভাগের সভাপতি মো. ইকবাল হোসেন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, হিলফুল ফুজুল প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সভাপতি অন্ধ হাফেজ নাজমুল হাসান, যুব বিভাগের সভাপতি আবুল কাশেম মজুমদার, মাওলানা মাহতাব হোসাইন, ফারুক হোসেন, সাইদ মিয়া, মাহবুব আলম সোহেল, সিরাজুল ইসলাম, মুনির হোসেন, ইয়াসিন প্রমুখ।

অনুষ্ঠানে ১৫০ জন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির মাঝে সাদাছড়ি বিতরণ করেন মুহাম্মদ সেলিম উদ্দিন।

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.