সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন

খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক : শেখ হাসিনাসহ ১১৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ১২০ Time View

 

ঢাকা : রাজধানীর গুলশান থানায় ২০১৩ সালের ২৯ ডিসেম্বর বিএনপির ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে বাধার অভিযোগ এনে একটি মামলার আবেদন করেছেন কেন্দ্রীয় কৃষক দলের এক নেতা।

মামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ ১১৩ জনকে আসামি করা হয়েছে।

শুক্রবার ৪ অক্টোবর বিকেলে জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য শরিফুল ইসলাম শাওন বাদী হয়ে গুলশান থানায় মামলার অভিযোগ দায়ের করেন। বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ২০১৩ সালের ২৯ ডিসেম্বর তৎকালীন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের বাসা ফিরোজার সামনে বালুভর্তি বেশ কয়েকটি ট্রাক রেখে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। ওইদিন তিনি বিএনপি ঘোষিত ‘মার্চ ফর ডেমোক্রোসি’ কর্মসূচিতে অংশ নিতে পারেননি। দীর্ঘদিন খালেদা জিয়ার বাসার সামনে বালুভর্তি ট্রাক রেখে তাকে গৃহবন্দি করে রাখা হয়েছিল।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.