শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

যত দ্রুত নির্বাচন, ততই দেশের মঙ্গল: মির্জা ফখরুল

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ Time View

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য স্থায়ীভাবে আমরা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে চাই। আরও যেসব বিষয় সংস্কার করা প্রয়োজন এসব সংস্কার কাজ দ্রুত সম্পন্ন করে একটি নির্বাচনের আয়োজন করতে হবে। এজন্য একটা যৌক্তিক সময় বর্তমান সরকার নিতে পারে।

শুক্রবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি নেতা প্রয়াত হান্নান শাহর ৮ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। হান্নান শাহ স্মৃতি সংসদ এর আয়োজন করে।

মির্জা ফখরুল বলেন, যৌক্তিক সময় মানে এই না যে, তারা অনেক বেশি সময় নিয়ে নেবে। যত দ্রুত নির্বাচন আয়োজন করা যাবে ততই দেশের মঙ্গল হবে। সুতরাং দ্রুত সংস্কারগুলো সম্পন্ন করে একটি নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচিত সংসদের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনা পালিয়ে গেলেও এখনও দেশের সংকট কেটে যায় নি। নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস ও তার সরকারের লোকজন সবাই ভালো মানুষ। এ সরকার সংস্কার চায় এবং আমরাও সংস্কারে বিশ্বাসী।

তিনি আরও বলেন, তারেক জিয়ার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের বিষয়ে ইতোমধ্যে তালবাহানা শুরু হয়েছে। তার বিরুদ্ধে দায়ের করা সকল ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা অনতিবিলম্বে প্রত্যাহার করে তারেক জিয়াকে দেশে আসার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি দেশের সকল নেতাকর্মীদের বিরুদ্ধে দেওয়া মামলাও অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান তিনি। কারণ এ সকল মামলাগুলো প্রত্যাহার করা না হলে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে না।

বিএনপি মহাসচিব বলেন, ব্রিগেডিয়ার জেনারেল আ.স.ম হান্নান শাহ ছিলেন একজন সত্যিকারের নির্ভিক সাহসী সৈনিক। তিনি বীরের বেশে দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দেয়ার জন্য আজীবন লড়াই করেছেন। একটি কুচক্রি মহল যখন শহীদ জিয়াকে হত্যা করে লাশ গুম করার ষড়যন্ত্র করছিল তখন তিনি সাহসের সাথে এগিয়ে গিয়ে লাশ উদ্ধার করে ঢাকায় নিয়ে এসেছিলেন।

গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে এবং কাপাসিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আজিজুর রহমান পেরার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হান্নান শাহ’র ছেলে শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, কেন্দ্রীয় বিএনপির সমাজ কল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু, নজরুল ইসলাম আজাদ, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, জামাতে ইসলামীর কেন্দ্রীয় সুরা সদস্য ও জেলা নায়েবে আমীর মোঃ শেফাউল হক, নির্বাহী সদস্য ওমর ফারুক শাফিন, মজিবুর রহমান, গাজীপুর মহানগর বিএনপি সভাপতি শওকত হোসেন সরকার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.