সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি

ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় জোট গঠনের ঘোষণা সৌদির

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৭ Time View

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে একটি বৈশ্বিক জোট গঠনের ঘোষণা দিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এ ঘোষণা দেন। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাত দিয়ে আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ অধিবেশনের ফাঁকে এক বক্তব্যে ফারহান বলেন, আরব ও ইসলামিক দেশগুলোর পক্ষ থেকে ইউরোপীয় অংশীদারদের সঙ্গে আমরা দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে বৈশ্বিক জোট গঠনের ঘোষণা করেছি। ফিলিস্তিন-ইসরাইল সংকটের স্থায়ী মীমাংসা কেবল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই আসতে পারে, এ দৃঢ় বিশ্বাসের ওপর ভিত্তি করেই এই জোট গঠন করা হয়েছে। আমরা যা করার চেষ্টা করছি তা হলো, দ্বি-রাষ্ট্রীয় সমাধান বাস্তবায়নের লক্ষ্যে একটি জোট তৈরি করা এবং এর জন্য ফিলিস্তিনি কর্তৃপক্ষের সক্ষমতা বৃদ্ধিসহ কিছু মৌলিক উপাদান প্রয়োজন।

তিনি জানান, সৌদি আরব এবং মিত্ররা এই পরিকল্পনার অংশ হিসেবে রিয়াদ, ব্রাসেলস (ইউরোপীয় ইউনিয়নের প্রধান কার্যালয়), কায়রো, অসলো, আম্মান এবং আঙ্কারায় জ্যেষ্ঠ কর্মকর্তা পর্যায়ের বৈঠকের আয়োজন করবে। আমি বুঝতে ব্যর্থ হয়েছি যে, কীভাবে যুদ্ধ চালিয়ে যাওয়াই একমাত্র বিকল্প হতে পারে? আমাদের সামনে অন্যান্য বিকল্প থাকতে হবে এবং তাই আমি যুদ্ধবিরতি এবং কূটনীতির বিজয়ের জন্য আমাদের আহ্বান পুনর্ব্যক্ত করছি।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.