সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি: আমিনুল হক

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৩৮ Time View

নিজস্ব প্রতিবেদক : শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪ ইং।

ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরাচার আওয়ামী সরকারের পতন হলেও এখন পর্যন্ত বাংলাদেশে পরিপূর্ণ গনতন্ত্র প্রতিষ্ঠা হয়নি মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।

তিনি বলেন, গণতন্ত্র তখনই পরিপূর্ণ প্রতিষ্ঠা পাবে, যখন দেশে একটা নির্বাচন হবে, সেই নির্বাচনে জনগণ ভোট দিবেন, নির্বাচনের মাধ্যমে জনগণ তার পছন্দের প্রতিনিধি বেছে নিতে পারবেন,ঠিক তখনই বাংলাদেশের জনগণের যে প্রত্যাশা তা পূরণ হবে।

আমিনুল হক বলেন,গত ১৭ বছর ধরে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য, জনগণের ভোটের অধিকার নিশ্চিত করার জন্য আন্দোলন করতে গিয়ে স্বৈরাচার আওয়ামী সরকার বিরোধী দলের হাজার হাজার নেতাকর্মীদের গুম করে হত্যা করেছে ,গত জুলাই-আগষ্টে ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে ছাত্র ভাইদের গুলি করে হত্যা করা হয়েছে, সেই আন্দোলনে বিএনপির নেতাকর্মী এবং সাধারণ মানুষদেরও গুলি করে হত্যা করা হয়েছে।

জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক বলেন, যার জন্য হাজারো মানুষ প্রাণ দিয়েছে,এতো রক্ত ঝরেছে। সেই কাঙ্খিত গণতন্ত্র,ভোটের অধিকার, মানুষের বাকস্বাধীনতা,সমাজিক অধিকার,দেশের সার্বভৌমত্ব প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়েই মানুষের প্রত্যাশা পূরণ হবে।

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা পল্লবীতে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টূর্নামেন্ট-২০২৪ ইং এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল হক এসব কথা বলেন।

ঢাকা মহানগর উত্তর বিএনপির পল্লবী থানার ৫ নম্বর ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের উদ্যোগে ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে স্হানীয় বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.