সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

শহীদ পারভেজ এবং সৈকত চন্দ্র দে’র পরিবারের পাশে তারেক রহমান

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৬ Time View

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী স্বৈরাচার বিরোধী গণঅভ্যুত্থানে নিহত শহীদ সৈকত চন্দ্র দে এবং শহীদ পারভেজ-এর পরিবারের প্রতি তারেক রহমানের নির্দেশে সমবেদনা ও আর্থিক সহযোগিতা প্রদান করেছে ‘আমরা বিএনপি পরিবার’।

তারেক রহমানের পক্ষ থেকে এই সমবেদনার বার্তা ও আর্থিক সহযোগিতা প্রদান করেন বিএনপি’র সিনিয়র যুগ্ম-মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার রাজধানীর ঢাকার শনির আখড়া মাতুয়াইল মৃধা বাড়ি এলাকায় এই মানবিক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আহবায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সদস্য সচিব তানভীর আহমেদ রবিন, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আবুল কাশেম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন।

এছাড়াও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের নেতা আরিফুর রহমান তুষার এবং সাধারণ রিক্সা শ্রমিক নেতা মন্টু, শ্রমিক নেতা আফজাল ও মিন্টুসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, বৈষম্যবিরোধী গণআন্দোলন চলাকালে রাজধানীর শনির আখরাতে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে হিন্দু সম্প্রদায়ের সৈকত চন্দ্র দে ও পারভেজ নিহত হন।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.