রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি মঙ্গল গ্রহে বসবাসের স্বপ্ন ইলন মাস্কের, জানালেন মা মে মাস্ক `সমৃদ্ধ বাংলাদেশ’ গড়ার গল্প শুনালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কলকাতায় বন্ধ হচ্ছে দেড়শ’ বছরের ঐতিহ্যবাহী ট্রাম

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৭ Time View

কলকাতার ঐতিহ্যবাহী ১৫০ বছরের পুরনো ট্রাম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজ্য সরকার।

শহরে ট্রাম পরিষেবা নিয়ে কলকাতা হাই কোর্টে একটি জনস্বার্থ মামলা চলছে। এরই জের ধরে কলকাতার রাস্তায় এই ট্রাম সেবা তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, পশ্চিমবঙ্গের পরিবহনমন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তীর এমন ঘোষণার পর কলকাতার ট্রাম প্রেমীরা প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেছেন, আমরা এটা হতে দেব না। রাজ্য সরকার যদি যানজট নিরসনে আন্তরিক হয়, তাহলে তারা রাস্তা সংস্কার করতে পারে।

এছাড়া বিভিন্ন সংগঠন ট্রাম বাঁচাতে ইতোমধ্যে হ্যাশট্যাগ ক্যাম্পেইন শুরু করেছে। তারা সরকারের এ সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে বিক্ষোভের হুঁশিয়ারি দিয়েছেন।

ট্রাম নিয়ে চলা ওই মামলার রিটে গত বছরই আদালত নির্দেশ দেন কলকাতায় ট্রাম বন্ধ করা যাবে না। বরং এটি সংস্কার করে চালু রাখতে হবে। এ বছর আদালতে চলা এই রিটের নতুন শুনানিতে ট্রাফিক জ্যামের বিষয় এবং একটি রুটে ট্রাম চলাচল চালু রাখার বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন পরিবহনমন্ত্রী স্নেহাশিষ চক্রবর্তী।

তিনি আরও জানিয়েছেন, ট্রাফিক জ্যামের কারণে মানুষের যাতে অফিস যেতে দেরি না হয় তা নিশ্চিত করার জন্য, আমাদের ট্রাম বন্ধ করাসহ বেশ কিছু কঠিন ব্যবস্থা নিতে হবে। তবে বিনোদন কেন্দ্রগুলোতে পর্যটকদের জন্য ট্রাম চলবে।

উল্লেখ্য, ১৮৭৩ সালে কলকাতায় প্রথম ট্রাম চালু হয়। ১৫০ বছরেরও বেশি সময় ধরে কলকাতার বাসিন্দারা ট্রামে চলাচল করছেন। এটাকে কলকাতা শহরের হেরিটেজও বলা হয়। কলকাতা ভ্রমণে দেশি-বিদেশি পর্যটকদের কাছেও ব্যাপক আকর্ষণের বিষয় এই ট্রাম। তবে কলকাতার ট্রামের পরিধি আগেই কমে এসেছে। এক সময়ের জনপ্রিয় এ বাহনটি এখন ধুঁকে ধুঁকে চলছে। সাম্প্রতিক সময়ে তিনটি রুটে ট্রাম চলাচল অব্যাহত ছিল। যদি সরকারি সিদ্ধান্ত কার্যকর হয় তাহলে শুধুমাত্র একটি রুটেই দেখা যাবে ঐতিহ্যবাহী বাহনটিকে। সূত্র: হিন্দুস্তান টাইমস, এই সময়, আজ তক, এবিপি নিউজ

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.