শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

মানবিক বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে: মোসাদ্দেক আলী

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৫ Time View

এনটিভি’র চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী বলেছেন, সামাজিক , রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে পর্যূদস্ত বাংলাদেশকে এগিয়ে নিতে এখন সবাইকে একসাথে কাজ করতে হবে। বিশেষ করে ড. ইউনূস সরকারের জনকল্যানমূলক কাজে সহায়তা করতে সব মহলের প্রতি তিনি আহবান জানান।

রোববার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি পার্টি হলে এনটিভি পরিবারের আয়োজনে নিউইয়র্কে কর্মরত ও জাতিসংঘ অধিবেশন কাভার করতে যাওয়া সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাংবাদিক ফরিদ আলমের সঞ্চালনায় মত বিনিময় সভায় মোসাদ্দেক আলী, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব সাংবাদিক কাদের গনি চৌধুরী ও ব্যবসায়ী লুৎফর রহমান বাদল বিশেষ অতিথি ছিলেন।মত বিনিময়ে বিগত সরকারের সময় তারা কিভাবে দেশত্যাগে বাধ্য বাধ্য হয়েছেন সেসব কথা তুলে ধরেন মোসাদ্দেক আলী ও লুৎফর রহমান বাদল।
মোসাদ্দেক আলী বলেন, দেশের নাগরিক হয়েও দীর্ঘদিন আমাদের দেশে থাকতে দেয়া হয়নি।দেশের বাইরে থাকা কতটা কষ্টকর তা টের পেয়েছি।শুধু ভিন্নমত পোষণের কারণে আমাকে বাধ্য করা হয়েছে দেশের বাইরে থাকতে। একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে, তিনি বলেন, যে সকল সাংবাদিক অন্যায় করেছে তাদের বিচার হওয়া উচিত । কিন্তু সেটা যাচাই-বাছাই করে যেন হয়।

সাংবাদিক কাদের গনি চৌধুরী বলেন, গত ১৫ বছর দেশে স্বাধীন সাংবাদিকতার টুঁটি চেপে ধরা হয়েছিল। সত্য লিখা ও বলা ছিল অপরাধ। এসময় ৬৪ জন সাংবাদিককে হত্যা করা হয়। অসংখ্য সাংবাদিককে দেশ ত্যাগে বাধ্য করা হয়। শত শত সাংবাদিক বাধ্য হয়ে পেশা বদল করেন। তিনি বলেন, দেশ এখন ফ্যাসিবাদমুক্ত হয়েছে। আমরা চাই দেশে যেন আর গণমাধ্যমের টুঁটি চেপে ধরা না হয়।

এমত বিনিময় সভায় নিউইয়র্ক ও বাংলাদেশের বিভিন্ন প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার বহু সাংবাদিক উপস্থিত ছিলেন। এর আগে এনটিভি’র বর্তমান ও সাবেক সহকর্মিরা মোসাদ্দেক আলীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ ছাড়া নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের পক্ষ থেকেও তার হাতে ফুলের তোড়া তুলে দেয়া হয়।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.