সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক আওয়ামী লীগ তা কখনও চায়নি : শিমুল বিশ্বাস

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৬ Time View

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের সমম্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, আওয়ামী লীগ ও গণতন্ত্র কখনও একসাথে যায় না। এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক তা কখনও তারা চায়নি। তাই এ দলটি গণতান্ত্রিক সরকারকে ষড়যন্ত্র করে হটিয়ে ক্ষমতা দখল করে গণতন্ত্রকে হত্যা করার চেষ্টা করে।

তিনি বলেন, ছাত্র শ্রমিক জনতার রক্তের বিনিময়ে ফ্যাসিবাদের পতনের পর এবারও দেশে যে গণতন্ত্র ফিরে এসেছে সে গণতন্ত্রকে আবার নিঃশেষ করতে তারা তাদের চক্রান্ত অব্যাহত রেখেছে।

শনিবার বিকালে নরসিংদী বাস টার্মিনালে জেলা শ্রমিক দল আয়োজিত বিশাল এই সভায় শিমুল বিশ্বাস বলেন, আওয়ামী লীগের দোসরদের সৃষ্ট শিল্পকারখানা, বন্দর, পরিবহন সেক্টর, ঔষধ শিল্প, গার্মেন্টস সেক্টরের নৈরাজ্যকারীদের প্রতিহত করে উৎপাদন স্বাভাবিক রাখা ও কারখানায় কারখানায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে হবে ও শ্রমিকদের নায্য মজুরী নিশ্চিত করতে হবে। সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহতের দাবীতে শ্রমিক দলের ধারাবাহিক কর্মসূচীর অংশ হিসাবে এক বিশাল শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।

নরসিংদী জেলা শ্রমিকদলের সভাপতি রবিউল ইসলাম রবির সভাপত্বিতে শ্রমিক সমাবেশে স্বাগত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন।

শিমুল বিশ্বাস বলেন, আওয়ামী লীগ কখনও জনগণের ভোটে ক্ষমতায় আসে না, বহিঃশক্তির দোষর হিসাবে দেশের স্বার্থ বিকিয়ে দেওয়ার শর্তে তাদের প্রভূ রাষ্ট্রই ক্ষমতায় অধিষ্ঠিত করে। আর যখনই দেশের মানুষ আধিপত্যের বিরুদ্ধে রূখে দাঁড়ায় তখনই জনগণকে গুম, খুন শুরু করে॥ জনগনের উপর চালায় অত্যাচারের স্টিম রোলার।

তিনি বলেন, একটি দেশের অর্থনীতি ধ্বংস করতে হলে প্রথমেই শিল্পকারখানা ধ্বংস করতে হয়। শিল্প প্রতিষ্ঠানে অস্থিরতা সৃষ্টি করতে হয়। আওয়ামী লীগ সরকার ধীরে ধীরে তাই করেছে। তাদের প্রভূ রাষ্ট্রের পরামর্শে সে ষড়যন্ত্র এখনও অব্যাহত রেখেছে।

খায়রুল কবির খোকন বলেন, দেশের মানুষকে হত্যা করেও ক্ষান্ত হননি শেখ হাসিনা। এখন দেশের বিরুদ্ধে চক্রান্ত করছে। আবার তারা মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি দাবি করেন। তারা যদি মনে প্রানে মুক্তিযুদ্ধ বিশ্বাস করতো তাহলে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতো না। শান্তিকামী ছাত্রজনতাকে পাখির মত গুলি করে হত্যা করতো না। দেশের সম্পদ লুট করে বিদেশে পাচার করতো না। আজকে যদি হত্যাকারী ও লুটেরা আওয়ামী লীগের বিচার না হয় তাহলে ভবিষ্যতে এরা আবার ফনা তুলতে পারে।

সমাবেশে বক্তব্য রাখেন নরসিন্দী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহি, বিএনপির সহ শ্রম সম্পাদক হুমায়ন কবির খান, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, শ্রমিকদলের কেন্দ্রীয় নেতা আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম রফিক, মঞ্জরুল ইসলাম মঞ্জু, খোরশেদ আলম, পাট শ্রমিক দলের সভাপতি আবুল খায়ের খাজা প্রমূখ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.