সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া রাষ্ট্রকে শোষণ ও দূর্নীতি মুক্ত করা যাবে না: মুহাম্মদ শাহজাহান

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৬ Time View

সৎ ও যোগ্য নেতৃত্ব ছাড়া রাষ্ট্রকে শোষণ ও দূর্নীতি মুক্ত করা যাবে না বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মাওলানা মুহাম্মদ শাহজাহান।

শনিবার পিরোজপুর জেলা রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

পিরোজপুর জেলা আমীর তফাজ্জল হোসাইনের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি জহুরুল হকের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এড. মোয়াজ্জেম হোসাইন হেলাল। এছাড়াও স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান আরও বলেন, ১৬ বছরের অধিক সময় ধরে আওয়ামী সরকার দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করে দিয়েছে। মেধা ও দক্ষতার পরিবর্তে দলীয় ক্যাডারদের প্রাধান্য দিয়ে মেধাবীদের বঞ্চিত করা হয়েছে। আর যখন এই বৈষম্যের বিরুদ্ধে ছাত্রসমাজ সোচ্চার হয়েছে, তখনই তাদের ওপর ইতিহাসের নিষ্ঠুরতম গণহত্যা চালানো হয়েছে। তরুণসমাজ রক্ত দিয়েছে কিন্তু হার মানেনি। শত শত শহীদের রক্তের বিনিময়ে তাদের কাক্সিক্ষত বিজয় ছিনিয়ে এনেছে।

তিনি বলেন, দেশ ও জাতিকে সঠিক নেতৃত্ব দেয়ার জন্য কিছু সৎ ও যোগ্য নেতৃত্বের প্রয়োজন। জামায়াতে ইসলামী একদল সৎ ও যোগ্য নেতৃত্ব তৈরির কাজ করে যাচ্ছে। দেশের মানুষ সৎ ও যোগ্য নেতৃত্ব সম্পন্ন কর্মী বাহিনী তৈরির আহবানে সাড়া দেয়। জামায়াতে ইসলামী এদেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য এবং জনগণের অধিকার আদায়ের গণতান্ত্রিক আন্দোলনে অতীতে বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। স্বৈরাচারমুক্ত পরিবর্তিত পরিস্থিতিতে জনআকাক্সক্ষার শান্তির বাংলাদেশ বিনির্মাণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.