সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় ভারত —এস জয়শঙ্কর

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৬৫ Time View

ঢাকা: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলি সে দেশের ‘অভ্যন্তরীণ বিষয়’। তা নিয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয়। কিন্তু প্রতিবেশী দেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক অব্যাহত রাখতে ভারত আগ্রহী। সম্পর্ককে ভারত আরো এগিয়ে নিয়ে যেতে চায়।

জয়শঙ্কর বলেন, ‘প্রতিবেশীরা একে অন্যের সঙ্গে জুড়ে থাকে। বাংলাদেশের সঙ্গে আমাদের ব্যবসা-বাণিজ্যের সম্পর্ক রয়েছে। মানুষের সঙ্গে মানুষের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে। এ সম্পর্ক ও যোগাযোগ আরো এগিয়ে নিয়ে যেতে আমরা আগ্রহী।’

নরেন্দ্র মোদি সরকারের তৃতীয় দফার শাসনের ১০০ দিন উপলক্ষে জয়শঙ্কর গতকাল কথা বলেন এনডিটিভির সঙ্গে। সেখানেই পররাষ্ট্রনীতির বিভিন্ন দিক নিয়ে কথা বলার সময় বাংলাদেশ প্রসঙ্গে এ মন্তব্য করেন। এ প্রথম বাংলাদেশের ক্ষমতা বদল ও ভারতের সম্পর্ক নিয়ে সরকারের পক্ষে এত বিস্তারিত মতামত কেউ জানালেন।

বাংলাদেশের রাজনৈতিক পালাবদল ও সেই পরিস্থিতিতে ভারতের ইতিকর্তব্য নিয়ে প্রশ্ন করা হলে জয়শঙ্কর বলেন, ‘সবসময় সবকিছু ঠিক থাকবে তা হয় না। সবসময় সবকিছু অনুকূলেও থাকে না। বাংলাদেশে যা হয়েছে তা তাদের নিজস্ব রাজনীতি। একান্তই অভ্যন্তরীণ বিষয়। কাজেই তা নিয়ে মন্তব্য করা অনভিপ্রেত। এটুকু বলতে পারি, আমরা সবসময় বিদ্যমান সরকারের সঙ্গে সম্পর্ক রক্ষা করে চলি।’

জয়শঙ্কর এ প্রসঙ্গে বলেন, ‘আমার বিশ্বাস, ওরা ওদের অবস্থান বুঝে নিলে এবং সম্পর্কের মাহাত্ম্য অনুধাবন করলে প্রতিবেশী সম্পর্ক অন্য উচ্চতায় পৌঁছবে। প্রতিবেশীরা সব সময় একে অন্যের প্রতি নির্ভরশীল হয়।’

এ প্রসঙ্গে নাম উল্লেখ না করে জয়শঙ্কর অন্য প্রতিবেশীদের সঙ্গে ভারতের সম্পর্কেরও উল্লেখ করেন। তিনি বলেন, ‘অন্য প্রতিবেশী দেশেও কোথাও কোথাও রাজনৈতিক ঘটনা ঘটেছে। কিন্তু মিটমাট হয়ে গেছে। বাংলাদেশেও যা হওয়ার তা হবে। তা নিয়ে মন্তব্য করা সাজে না। কিন্তু আমাদের মধ্যে যে সম্পর্ক রয়েছে, আমরা তা আমাদের দিক থেকে স্থিতিশীল রাখতে চাই। সম্পর্ককে আরো এগিয়ে নিয়ে যেতে চাই।’ তিনি বলেন, ‘আমাদের মধ্যে খুব ভালো সহযোগিতা আছে। ব্যবসা-বাণিজ্য ভালো। মানুষের সঙ্গে মানুষের যোগাযোগও চমৎকার। আমরা এ পথেই এগোতে চাই।’

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.