সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
সব নাগরিকের সমান অধিকার নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার: রিজভী যুক্তরাষ্ট্রে মেডিকেয়ারের ২০২৭ সালের নিবন্ধন শুরু, ওষুধের খরচে আসছে পরিবর্তন নিউইয়র্কের কুইন্সে জমে উঠছে গভর্নর নির্বাচন: প্রচারে ব্লেকম্যান ও হোকুল আমার চোখে আনসার উদ্দিন খান পাঠান: এমডি নাসির, নিউ জার্সি (যুক্তরাষ্ট্র) Toufique Imrose Khalidi, bdnews24.com’s editor-in-chief, dies at 59 সবার আগে বাংলাদেশ’—জাতীয় প্রতিশ্রুতির বার্তা নিয়ে বাংলাদেশ বেতারের পাক্ষিক বিশেষ অনুষ্ঠান আমার ৩০ বছরের হোটেল-জীবনের অভিজ্ঞতা: কেন ইউনিয়ন হোটেলের চাকরি আমার কাছে এত গুরুত্বপূর্ণ Thirty Years in the Hotel Industry: Why a Union Hotel Job Matters So Much to Me কানাডার প্রায় ১ বিলিয়ন ডলারের পণ্যে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কার্যকর ট্রাম্পের ‘কমিউনিস্ট সপ্তাহ’: মামদানি ও শি জিনপিংকে ঘিরে কূটনীতি

আর জি কর কান্ডের প্রতিবাদে আলাপ, ঘনিষ্ঠতা, ‘সংগ্রামী সঙ্গী’র হাতেই গণধর্ষিতার অভিযোগ

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৫ Time View

 

আর জি কর কান্ডের প্রতিবাদে আলাপ, ঘনিষ্ঠতা, ‘সংগ্রামী সঙ্গী’র হাতেই গণধর্ষিতার অভিযোগ

 

ঢাকা, ডেক্স : আর জি কর কান্ডের প্রতিবাদে আলাপ, ঘনিষ্ঠতা, সেই ‘সংগ্রামী সঙ্গী’র হাতেই গণধর্ষিতা এক তরুণী। তরুণীর অভিযোগের ভিত্তিতে ২ জনকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা হয়েছে।

সোমবার রাতে কলকাতা থেকে প্রকাশিত সংবাদ প্রতিদিনের অনলাইন ভার্সনেের এক প্রতিবেদন থেকে এই তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে বলা হয়, ‘জাস্টিস ফর আর জি কর’ স্লোগান তুলে অভয়ার সুবিচারের দাবিতে সংগ্রাম করছিলেন তাঁরা। সেই প্রতিবাদ কর্মসূচিতেই আলাপ, পরিচয়। এর পর ফেসবুকে বন্ধুত্ব। বাড়ছিল ঘনিষ্ঠতা। আর তার পর সেই ‘সংগ্রামী সঙ্গী’র ফাঁদে পড়লেন ১৯ বছরের তরুণী। মদ্যপ অবস্থায় ওই তরুণীকে গণধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল খড়দহ এলাকায়। তরুণীর অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের নাম অর্ঘ্য দাস, শুভম ধর। দুজনেরই বেলঘরিয়া বাসিন্দা। নির্যাতিতার বাড়ি খড়দহ থানার এমএস মুখার্জি রোড এলাকায়।

সূত্রের খবর, মাস খানেক আগে সোদপুর ট্রাফিক মোড়ে আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ-হত্যাকাণ্ডে ন্যায়বিচার চেয়ে প্রতিবাদে নেমেছিলেন খড়দহের ওই তরুণী। সেখানেই তাঁর সঙ্গে শুভম নামে এক যুবকের সঙ্গে পরিচয় হয়। গলা মিলিয়ে সেই রাতে ‘জাস্টিস ফর আর জি কর’ স্লোগানও তুলেছিলেন। এর পর ফেসবুকে দুজনের বন্ধুত্ব হয়। সোশাল মিডিয়ায় কথোপকথনে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে।

সেই সূত্রে শনিবার রাতে বন্ধু অর্ঘ্য দাসকে সঙ্গে নিয়ে তরুণীর খড়দহের বাড়িতে যায় শুভম। অভিযোগ, মদ্যপ অবস্থায় দুজনে তরুণীকে ধর্ষণ করে ভিডিও করে। সেই ভিডিও দেখিয়ে পরে নির্যাতিতাকে ব্ল্যাকমেল করা হয় বলেও অভিযোগ। এসব ঘটনার পর ভয় উপেক্ষা নির্যাতিতা রোববার খড়দহ থানার অভিযোগ দায়ের করেন ওই তরুণী। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করা হয় দুজনকে।

সোমবার ধৃতদের বারাকপুর মহকুমা আদালতে পেশ করা হলে পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা হয়েছে খড়দহের বলরাম সেবা মন্দির হাসপাতালে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.