মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনামঃ
প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিচ্ছন্ন নগর গড়তে কাজ করছে সরকার: স্থানীয় সরকার মন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ, বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহ প্রকাশ তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ খামেনির জানাজা ও দাফন: জিলহজ মাসের শেষভাগ ও মহররমের শুরুতে মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সংরক্ষিত আসনের এমপিদের মনোনয়নের গল্প ঢাকার নতুন জেলা প্রশাসক ফরিদা খানম ফ্যাসিস্ট আমলের সার ডিলারদের বাদ দিয়ে নতুন ডিলার নিয়োগ হবে: প্রধানমন্ত্রী

ঢাবিতে দলীয় রাজনীতি নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের সমাবেশ

রিপোটার:
  • আপডেট টাইম : শনিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৯ Time View

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে সব ধরনের দলীয় ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের রাজনীতি নিষিদ্ধ এবং অবিলম্বে কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে কর্মসূচি দেওয়ার ঘোষণাও দিয়েছেন তারা।

শুক্রবার জুমার নামাজের পরে মিছিল নিয়ে হলপাড়া ঘুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ পরে তারা রাজু ভাস্কর্যের পাদদেশে সমাবেশ করেন। শনিবার বিকেল তিনটায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন পরবর্তী কর্মসূচি জানানোর কথা বলেছেন তারা।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, স্বৈরাচার পতনের এক দফা দাবির আগে ৯ দফা দাবির মধ্যে একটি দফা ছিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বাংলাদেশের যত পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, সব ক্যাম্পাস থেকে দলীয় রাজনীতি নিষিদ্ধ করতে হবে। তবে সেটি এখন বাস্তবায়নের দাবি উঠছে না।

বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সানজিদা চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে আর কোনো রাজনৈতিক অ্যাজেন্ডা বাস্তবায়ন করতে দেওয়া হবে না। মুক্তচিন্তার ও গবেষণার সুযোগ সৃষ্টি না করা হলে আমরা রাজপথেই থাকব। তাই যারা দলীয় অ্যাজেন্ডা বাস্তবায়নের জন্য হুমড়ি খেয়ে পড়ছেন, তাদের সতর্ক করছি।

কর্মসূচিতে আরেক ছাত্র নাফিউর রহমান প্রস্তাব করে বলেন, ক্যাম্পাসের ভেতর দলীয় ব্যানারে বা কোনো দলের পক্ষে-বিপক্ষে মিছিল-মিটিং, সভা-সমাবেশ নিষিদ্ধ করতে হবে। তবে ছাত্রদের নিজেদের দাবিসংশ্লিষ্ট কোনো বিষয় বা আন্তর্জাতিক কোনো মানবাধিকারের ইস্যুতে ছাত্ররা ঐক্যবদ্ধ সমাবেশ করতে পারবেন। এ ছাড়া অনতিবিলম্বে ডাকসু নির্বাচন দিতে হবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.