ঢাকা : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার এই ভাষণ বিটিভি, বিটিভি ওয়ার্ল্ড এবং বিটিভি চট্টগ্রাম কেন্দ্র থেকে একযোগে সম্প্রচার করা হবে।
আজ বুধবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়েছে।
উল্লেখ্য, শেখ হাসিনা গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন। ওই দিনই তার দেশত্যাগের কারণে নতুন সরকার গঠনের প্রক্রিয়া সামনে চলে আসে। এরই ধারাবাহিকতায় গত ৮ আগস্ট নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন।
এরপর গত ২৫ আগস্ট প্রথমবারের মতো জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। এর দুই সপ্তাহ পরে আজ আবারও জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন তিনি।