বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে বিএনপি ও সমমনা দলগুলোর এক সঙ্গে কাজ করার সিদ্ধান্ত

রিপোটার:
  • আপডেট টাইম : সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ Time View

 

ঢাকা : বাংলাদেশের মানুষের যে প্রত্যাশা ও আকাঙ্ক্ষা, সেটা অন্তর্বর্তীকালীন সরকার পূরণ করতে সক্ষম হবে বলে মনে করছে বিএনপি ও সমমনা দলগুলো। এই সরকারকে এজন্য বিএনপি এবং সমমনা দলগুলো সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছে এবং আগামীতেও দিয়ে যাবে। পাশাপাশি বৈঠকে রাষ্ট্র সংস্কারে ৩১ দফা বাস্তবায়নে সবাই এক সঙ্গে কাজ করার সিদ্ধান্ত নেয়া হয়।

সোমবার দলের চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে যুগপৎ আন্দোলনের সমমনা দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজোঁ কমিটি প্রধান আমীর খসরু মাহমুদ চৌধুরী। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান এবং লিয়াজোঁ কমিটি সদস্য বরকত উল্লাহ বুলু।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হওয়ার পরে আমরা কি করতে যাচ্ছি, সেবিষয়ে সবাই মিলে আলাপ-আলোচনা করেছি। আগামীর বাংলাদেশের যে স্বপ্ন, সেটা নিয়েও আমাদের আলোচনা হয়েছে। বিশেষ করে শেখ হাসিনা পলায়ন করার পর থেকে বাংলাদেশের মানুষের মনোজগতে যে নতুন ভাবনা, নতুন আকাঙ্ক্ষা এবং যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে- সেটা পূরণে আমরা যারা যুগপৎ আন্দোলনে এক সঙ্গে কাজ করছি এবং শেখ হাসিনাকে বিদায় করার জন্য আন্দোলন করেছি।

তিনি বলেন, বর্তমানে যারা অন্তর্বর্তী সরকারে আছে, দেশের অনেক মানুষের রক্তের বিনিময়ে যে পরিবর্তন এসেছে- এই সরকারের উপর জনগণের এবং আমাদের সকলের আস্থা আছে। আমরা চাই, এই আগামী বাংলাদেশের যে প্রত্যাশা, যে আকাঙ্ক্ষা- এই সরকার সেটা পূরণ করতে সক্ষম হবে। এজন্য এই সরকারকে আমরা সার্বিক সহযোগিতা দিয়ে যাচ্ছি এবং দিয়ে যাবো।

যতগুলো রাষ্ট্র সংস্কার ও মেরামতের বিষয় আছে- যেগুলোর করার মাধ্যমে এবং বিগত দিনে প্রাতিষ্ঠাকিভাবে যে ধ্বংস করা হয়েছে, এগুলো কিভাবে সঠিক জায়গায় নিয়ে আসবো, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। বিশেষ করে আমাদের ৩১ দফা, রাষ্ট্র সংস্কারে এই ৩১ দফা নিয়ে আমরা সবাই মিলে আলোচনা করেছি। যুগপৎ আন্দোলনের সবাই মিলে এই ৩১ দফা করা হয়েছে। এটা বিএনপির একার নয়। এটা আগামী দিনে আমরা বাস্তবায়ন করব।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.