শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

না.গঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিবকে গণপিটুনি

রিপোটার:
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৩ Time View

নারায়ণগঞ্জের বন্দরে নিজ দলের অপর গ্রুপের হাতে গণপিটুনির শিকার হয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু (৪৫)। শুক্রবার বিকাল ৩টার দিকে বন্দরের নবীগঞ্জ কামালউদ্দিনের মোড়ে এ ঘটনা ঘটে।

আবু আল ইউসুফ খান টিপুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩শ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকালে বন্দরের তিনগাঁও এলাকায় বিএনপির একটি সভায় যোগ দিতে অটোরিকশা দিয়ে টিপু বন্দরের নবীগঞ্জ কামালউদ্দিনের মোড়ে এলে শতাধিক দুর্বৃত্ত তার বহনকারী অটোরিকশা থামিয়ে তার ওপর হামলা চালায়। এ সময় তিনি গণপিটুনির শিকার হন।

এ ব্যাপারে আবু আল ইউসুফ খান টিপু বলেন, বন্দরের সাবেক বিএনপি নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতাউর রহমান মুকুলের লোকজন তার ওপর হামলা চালিয়েছে। এ ব্যাপারে তিনি মামলা করবেন বলে জানান।

এ ব্যাপারে আতাউর রহমান মুকুল বলেন, হামলাকারীরা আমার লোক নয়। আর হামলার কথা আমি এইমাত্র শুনলাম। তবে আমি এ হামলার নিন্দা জানাই।

এদিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলেও কাউকে পায়নি।

এ ব্যাপারে বন্দর থানার ওসি গোলাম মোস্তফা জানান, হামলার সংবাদ পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। তবে পরিস্থিতি শান্ত রয়েছে। এখনো কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.