বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন

সরকার পতনের মাসপূর্তি আজ,পালিত হবে শহীদি মার্চ’ কর্মসূচি বিকাল ৩ টায়

রিপোটার:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৫ Time View

 

ঢাকা : সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর সরকার পতনের মাসপূর্তি আজ, ৫ সেপ্টেম্বর, বৃহস্পতিবার।

এ উপলক্ষে শহীদদের স্মরণে আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ‘শহীদি মার্চ’ কর্মসূচি পালন করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এছাড়া শুক্রবার (৬ সেপ্টেম্বর) থেকে সারাদেশের বিভাগীয় ও জেলা শহরে সফর করবেন সমন্বয়করা।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। আজ বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাজু ভাস্কর্যের সামনে থেকে কেন্দ্রীয়ভাবে শহীদি মার্চ কর্মসূচিনশুরু হবে।

এ কর্মসূচি নিয়ে বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসও দেন অন্যতম সমন্বয়ক সারজিস আলম। স্ট্যাটাসে তিনি জানান, কেন্দ্রীয়ভাবে এ কর্মসূচি পালনের স্থান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য। এ সময় পোস্টে তিনি কর্মসূচির রুট ম্যাপও তুলে ধরেন।

তিনি জানান, রাজু ভাস্কর্য-নীলক্ষেত-সায়েন্স ল্যাব-কলাবাগান-মানিক মিয়া এভিনিউ (সংসদ ভবনের সামনে দিয়ে)- ফার্মগেট-কারওয়ান বাজার-শাহবাগ-রাজু ভাস্কর্য-শহীদ মিনার রুটে কর্মসূচি পালিত হবে। ঢাকায় অবস্থান করা সকলকে রাজু ভাস্কর্য চত্বরে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান তিনি।

এদিকে, জনমত গঠনে ৬ সেপ্টেম্বর থেকে দেশব্যাপী বিভাগীয় ও জেলাগুলোতে সফর কর্মসূচি ঘোষণা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আবু বাকের মজুমদার।

তিনি বলেন, সারা দেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি পুনর্গঠন করা হবে। এই কমিটি চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে কাজ করবে।

আবু বাকের মজুমদার বলেন, ৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে বিভাগীয় সফর শুরু করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। যে সফরে আমরা সারা দেশের ঘটনাগুলো শুনব। ছাত্র-জনতা থেকে শুরু করে সব শ্রেণিপেশার মানুষের সঙ্গে কথা বলব।

তিনি আরও বলেন, সারা দেশে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করা হবে এবং বিভাগীয় ও জেলা পর্যায়ের কমিটির সদস্যরা চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধে কাজ করবে।

 

 

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.