সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনামঃ
কপ-৩১ সম্মেলনে যোগ দিতে কাল তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নয়, জলবায়ু মোকাবিলায় বাস্তব পদক্ষেপ চায় কপ-৩১ নজরুলের চেতনায় তরুণ প্রজন্মকে আলোকিত করার আহ্বান জানিয়েছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী HTC Local 6: A Symbol of Strength, Security and Solidarity for New York’s Hotel Kitchen Workers ইরান যুদ্ধ নিয়ে নেতানিয়াহু ও প্রতিদ্বন্দ্বী আইজেনকটের ভিন্ন অবস্থান New York Governor Kathy Hochul and HTC President Rich Maroko Hold ‘Get Out the Vote’ Rally প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে জেটরোর প্রেসিডেন্ট, বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আহ্বান আগামী পাঁচ বছরে প্রতিটি উপজেলায় স্টেডিয়াম নির্মিত হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ১৪ দফা যৌথ বিবৃতি / জ্বালানি নিরাপত্তায় ৬৬০ কোটি ডলার জরুরি ঋণ দেবে জাপান স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

ত্রাণ নয় , আত্মীয় বিপদে পড়েছে সহযোগিতা করতে এসেছি: রিজভী

রিপোটার:
  • আপডেট টাইম : বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ Time View

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ত্রাণ নয় , আত্মীয় বিপদে পড়লে আত্মীয় যেভাবে সহযোগিতা করে আমরা এসেছি সেই সহযোগিতা করার জন্য। অন্য কিছু নয়।

মঙ্গলবার কুমিল্লা লাকসাম উপজেলার গোপীনাথপুর এলাকায় বন্যার্তদের মাঝে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের ত্রাণ সামগ্রী বিতরণ আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিপদ সামনে, ডানে- বামে, পিছনে রেখেও আমরা দেশের মানুষের জন্য কাজ করেছি জানিয়ে রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের তারেক রহমানের ডাকে কাজ করেছি। স্বৈরাচার শেখ হাসিনার ও তার দোসরদের মুক্ত বাংলার মাটিতে আমরা একটু স্বস্তি নিঃশ্বাস নিতে পারছি , সেজন্যই আমরা এখানে আসতে পেরেছি। সারাদেশের মানুষ তার পূর্বাঞ্চলের ভাইদের সহযোগিতা করার জন্য ত্রাণ নিয়ে এসেছে। এমন অভূতপূর্ব সম্মিলন ও সংহতি কখনো দেখিনি। স্বৈরাচার হাসিনার সময় এই ধরনের একত্রে হওয়ার কোন সুযোগ ছিল না, আজ তা সৃষ্টি হয়েছে।

ছাত্র-জনতার রক্তের মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে জানিয়ে তিনি বলেন, আজকে নির্ভয়ে আপনাদের কাছে ত্রাণ নিয়ে আসতে পেরেছি। কি ভয়ংকর হয়ে উঠেছিল তারা ( আওয়ামী লীগ)। মনে হয়েছিল এই দেশ আপনার না, আমার না , শেখ পরিবারের! দেশটা মনে হয়েছিল শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের , মেয়ে পুতুলের, ভাগিনা ভাগ্নির চাচাতো ভাইয়ের ভাতিজার ভাস্তির। ৫১ হাজার কোটি টাকা খরচ করেছ স্বৈরাচার শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের নামে শেখ পরিবারের ব্যক্তিদের নামে করতে। গোটা বাংলাদেশের যেন ছিল তাদের বাবার জমিদারি। সরকারি একটি বিল্ডিং হবে সেখানেও থাকবে শেখ পরিবারের নাম, মনে হয় বাংলাদেশে আর কোন খ্যাতিমান ব্যক্তির জন্ম হয়নি।

লাকসামে হাঁটু পানিতে নেমে রাতের বেলা বন্যার্তদের মাঝে ত্রাণ দেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.