বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন

সেপ্টেম্বরে ফের বন্যার আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর, ভোর থেকেই জুম বৃষ্টি

রিপোটার:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১০৪ Time View
  1. ঢাকা : সেপ্টেম্বরে ফের বন্যার আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর। ১ সেপ্টেম্বর আবহাওয়া অধিদপ্তর মাসব্যাপী দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানায়, চলতি সেপ্টেম্বর মাসে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলে মৌসুমি ভারী বৃষ্টিপাতজনিত কারণে কতিপয় স্থানে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। একই সঙ্গে এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের আভাসও দেয় আবহাওয়া অফিস। গতকাল সোমবার আবহাওয়া অধিদপ্তর আজ মঙ্গলবার সারাদেশে বৃষ্টির পূর্বাভাস দেয়। আবহাওয়া অফিস জানায়, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিকে, কয়েকদিনের তীব্র গরমের পর স্বস্তির বৃষ্টি নামে রাজধানীতে। আজ মঙ্গলবার ভোর থেকেই বৃষ্টি নামে রাজধানীর বিভিন্ন এলাকায়। ভোর ৫টার দিকে বৃষ্টি শুরু হয়। যাত্রাবাড়ী, ডেমরা, বনশ্রী, রামপুরা, মালিবাগ, কারওয়ান বাজার, মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর, ধানমন্ডি, গুলশান, বারিধারা, বিমানবন্দরসহ আশপাশের এলাকায় মুষলধারে বৃষ্টি শুরু হয়। থেমে থেমে বজ্রপাতের আওয়াজও পাওয়া যায়। প্রায় আড়াই ঘণ্টার এই বৃষ্টিতে ঢাকার বিভিন্ন এলাকার রাস্তায় কোথাও জমেছে হাঁটুপানি, কোথাও কোমরসমান পানি। সকালে কর্মস্থল, স্কুল ও বিভিন্ন প্রয়োজনে যাঁরা রাস্তায় বের হয়েছেন, তাঁদের চরম ভোগান্তিতে পড়তে দেখা যায়।

Please Share This Post in Your Social Media

এই জাতীয় আরো খবর

খুলনায় জমি বিক্রি হবে

খুলনা-যশোর বিশ্বরোডে মোস্তফার মোড়ের নিকটে টুটুল নগর আবাসিক এলাকায় এখনই বাড়ি করার উপযোগী ১০ শতক জমি বিক্রি হবে। ডিজিটাল খাজনা খারিজ করা। সম্পূর্ণ নিষ্কন্টক। বিশ্ব রোড থেকে ২০ ফিট রাস্তা, ভেতরে ১৫ ফিট রাস্তা। উচু জমি।

যোগাযোগ: মো. মহসিন হোসেন-০১৭১১৭৮৩৮৬৮

 

© All rights reserved © 2022 deshnews24.com
Theme Customized By Max Speed Ltd.